রবিবার; ৫ এপ্রিল, ২০২৬ খ্রি. Dashboard

বিজ্ঞাপন

বিজ্ঞাপন দিন
সর্বশেষ :
কালীগঞ্জের অপেক্ষার পরেও মিলছে না তেল! তুষভান্ডার রওশন ফিলিং স্টেশনে অনিয়মের অভিযোগ প্রতারণার শিকার হয়ে এখন, নিজেই এখন প্রতারক! লিবিয়ায় জিম্মি রেখেছে চার বাংলাদেশীকে কুড়িগ্রামে ধানক্ষেতে জাতীয় স্মৃতিসৌধের নকশা ফুটিয়ে তুললেন স্কুলশিক্ষক চাঁপাইনবাবগঞ্জে বিপুল মাদকসহ আটক-১ তিস্তার চরাঞ্চলে পেঁয়াজ, রসুন ও আলু উৎপাদনের খরচ উসুল নিয়ে চিন্তায় কৃষক

কুড়িগ্রামের রাজারহাটে বিদ্যুৎস্পৃষ্টে যুবদল নেতার মৃত্যু

প্রকাশিত: শনিবার; ৪ এপ্রিল, ২০২৬ খ্রি. - ০৯:২৫ পি.এম. | দেখেছেন: ২৪ জন।

কুড়িগ্রামের রাজারহাটে বিদ্যুৎস্পৃষ্টে যুবদল নেতার মৃত্যু

আনোয়ার সাঈদ তিতু,

কুড়িগ্রাম প্রতিনিধি:-

 

 

কুড়িগ্রাম জেলার রাজারহাট উপজেলার নাজিমখাঁন ইউনিয়নে বিদ্যুৎস্পৃষ্ট হয়ে মোঃ নাজমুল ইসলাম নয়ন (৪৫) নামে এক যুবদল নেতার মৃত্যু হয়েছে।

শনিবার (০৪ এপ্রিল) বেলা ১১টার দিকে কুড়িগ্রাম জেলার রাজারহাট উপজেলার নাজিমখাঁন ইউনিয়নের সোমনারায়ণ পলাশপুর এলাকায় এ দুর্ঘটনা ঘটে। নিহত নাজমুল ইসলাম নয়ন ওই ইউনিয়নের ৮ নম্বর ওয়ার্ড যুবদলের সাংগঠনিক সম্পাদক ও স্থানীয় মোঃ আব্দুল হাকিমের ছেলে। 

স্থানীয় সূত্রে জানা যায়, মোঃ নাজমুল ইসলাম নয়ন সেচ পাম্পের মাধ্যমে জমিতে পানি দেওয়ার সময় অসাবধানতাবশত বিদ্যুৎস্পৃষ্ট হন। এসময় তিনি গুরুতর আহত হলে স্বজনরা তাকে উদ্ধার করেন, তবে ততক্ষণে তার মৃত্যু হয়। 

রাজারহাট থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) মোঃ মামুনুর রশীদ ঘটনার সত্যতা নিশ্চিত করে জানান, এ ঘটনায় থানায় একটি অপমৃত্যু (ইউডি) মামলা দায়ের করা হয়েছে। 

আইনগত প্রক্রিয়া শেষে মরদেহ দাফনের অনুমতি দেওয়া হয়েছে।

 

 

বিজ্ঞাপন

বিজ্ঞাপন