কুড়িগ্রামের ৬৬৪ জন শিক্ষার্থী পেলো ফুল সংগঠনের শিক্ষাবৃত্তি
আনোয়ার সাঈদ তিতু,
কুড়িগ্রাম প্রতিনিধি:-
মানবকল্যাণমূলক স্বেচ্ছাসেবী সামাজিক সংগঠন ফাইট আনটিল লাইট (ফুল) শিক্ষাবৃত্তির ফলাফল প্রকাশ করেছে সংগঠনটি।
এ নিয়ে চতুর্থ বারের মত শিক্ষার্থীদের হাতে শিক্ষাবৃত্তি দিচ্ছেন সংগঠনটি। শিক্ষাবৃত্তি পরীক্ষায় জেলার ১৩৬ টি প্রাথমিক মাধ্যমিক পর্যায়ে অধ্যয়নরত স্কুল মাদ্রাসার ২১৪৯ জন শিক্ষর্থীর অংশ গ্রহণ করে ৬৬৪ জন শিক্ষার্থী ৪টি গ্রেডে বৃত্তি লাভ করেন।
সোমবার ১৭ ফেব্রুয়ারী দুপুরে ফুল অফিস কুড়িগ্রাম জেলা কার্যালয় সভাকক্ষে শিক্ষাবৃত্তির ফল প্রকাশ করা হয়।ফলাফল প্রকাশ অনুষ্ঠানে উপস্থিত ছিলেন শিক্ষাবিদ ও সমাজকর্মী সুলতানা পারভীন, ফুল এর নির্বাহী পরিচালক আব্দুল কাদের, সহকারী প্রকল্প পরিচারক রেজাউল করিম, মোজাহেদুল ইসলামসহ আরো অনেকে। সংগঠনটির তথ্য মতে, ২০২৫ সালে কুড়িগ্রাম জেলার ৬টি উপজেলার প্রাথমিক বিদ্যালয় ৮৩টি, মাধ্যমিক স্কুল ৩৪টি, মাদ্রাসা ১৯টি সহ মোট ১৩৬ টি শিক্ষা প্রতিষ্ঠানের ২১৪৯ জন শিক্ষার্থী ফুল শিক্ষবৃত্তিতে অংশ নেয় ।
এর মধ্যে ট্যালেন্টপুলে ১৪ জন, প্রথম গ্রেডে ৫২ জন, দ্বিতীয় গ্রেডে ২১৭ জন এবং সাধারণ গ্রেডে ৩৮১ জন মোট ৬৬৪ জন শিক্ষার্থী বৃত্তি পেয়েছে। বৃত্তি প্রাপ্তের হার প্রায় ৩১ শতাংশ। শতভাগ বৃত্তি প্রাপ্ত শিক্ষা প্রতিষ্ঠানের সংখ্যা ১৩টি। ফুল এর নির্বাহী পরিচালক মোঃ আব্দুল কাদের জানান, ফুল দীর্ঘদিন ধরে স্বাস্থ্য সুরক্ষা ও টেকশই শিক্ষা কাজ করে আসছেঠ।
তারই ধারাবহিকতায় জ্ঞান ভিত্তিক আদর্শ সমাজ গঠনের লক্ষ্যে কোমলমতি শিক্ষার্থীদের উৎসাহিত ও অনুপ্রাণিত করতে আমাদের এই ফুল শিক্ষাবৃত্তি । ২০২৫ সালের ফুল শিক্ষাবৃত্তির আয়োজনটি ছিল টানা চতুর্থ বারের মতো আয়োজন।
কুড়িগ্রাম জেলা ও উপজেলা প্রশাসন, শিক্ষা প্রশাসন, শিক্ষক , অভিভাবক ও শিক্ষার্থীসহ সংশ্লিষ্ট সকলের প্রতি অশেষ কৃতজ্ঞতা জ্ঞাপন করছি। সবার সহযোগিতা প্রত্যাশা করছি।
বিজ্ঞাপন
বিজ্ঞাপন