বুধবার; ৮ এপ্রিল, ২০২৬ খ্রি. Dashboard

বিজ্ঞাপন

বিজ্ঞাপন দিন
সর্বশেষ :
চাঁপাইনবাবগঞ্জে জেলা পুলিশের মাস্টার প্যারেড ও মাসিক কল্যান সভা অনুষ্ঠিত চাঁপাইনবাবগঞ্জে ডিবি পুলিশের অভিযানে ১৫০ গ্রাম হেরোইন উদ্ধার, নারী গ্রেপ্তার চাঁপাইনবাবগঞ্জে প্রকৃতির তা'ণ্ডব শিলা বৃষ্টিতে ব্যাপক ক্ষতির আশঙ্কা কুড়িগ্রামের রৌমারীতে পুকুর পাড় থেকে এক ব্যক্তির মরদেহ উদ্ধার বেহাল দশায় কুড়িগ্রাম সদর জেনারেল হাসপাতাল; সংকটে জরুরি স্বাস্থ্যসেবা

কুড়িগ্রামে অনিয়ম-দুর্নীতির অভিযোগ, জেলা প্রশাসনের ভূমিকা নিয়ে প্রশ্ন

প্রকাশিত: মঙ্গলবার; ৭ এপ্রিল, ২০২৬ খ্রি. - ০৩:৫৩ পি.এম. | দেখেছেন: ৩৭ জন।

কুড়িগ্রামে অনিয়ম-দুর্নীতির অভিযোগ, জেলা প্রশাসনের ভূমিকা নিয়ে প্রশ্ন

আনোয়ার সাঈদ তিতু,

কুড়িগ্রাম প্রতিনিধি:-

 

 

কুড়িগ্রাম জেলায় সাম্প্রতিক সময়ে বিভিন্ন অনিয়ম ও অনৈতিক কর্মকাণ্ড বেড়ে যাওয়ার অভিযোগ উঠেছে। কুড়িগ্রাম জেলার বিভিন্ন বালু পয়েন্টে প্রকাশ্যে অবৈধ ড্রেজিং কার্যক্রম চলার পাশাপাশি সামাজিক মাধ্যমে একের পর এক আপত্তিকর ভিডিও ছড়িয়ে পড়ায় কুড়িগ্রাম জেলার ভাবমূর্তি ক্ষুণ্ন হচ্ছে বলে দাবি স্থানীয়দের। 

এছাড়া, কুড়িগ্রাম সদর উপজেলার সহকারী কমিশনার (ভূমি) বা এসিল্যান্ডের বিরুদ্ধে গাছ কাটাসহ নানা ধরনের দুর্নীতির অভিযোগও সামনে এসেছে। তবে এসব অভিযোগের পরও কুড়িগ্রাম জেলা প্রশাসনের পক্ষ থেকে এখনো দৃশ্যমান কোনো কার্যকর পদক্ষেপ দেখা যায়নি বলে অভিযোগ সংশ্লিষ্টদের।

বৈষম্যবিরোধী ছাত্র আন্দোলনের কুড়িগ্রাম জেলা শাখার সদস্য সচিব খন্দকার মোঃ আল ইমরান এক বিবৃতিতে বলেন, কুড়িগ্রাম জেলার চলমান এসব অনিয়ম ও দুর্নীতির ঘটনায় প্রশাসনের নীরবতা জনমনে প্রশ্ন তৈরি করেছে। তিনি দাবি করেন, এসব কার্যক্রম থেকে অর্থ লেনদেনের বিষয়েও তদন্ত হওয়া প্রয়োজন। 

তিনি আরও বলেন, “দায়িত্বে থেকে যদি দায়িত্ব যথাযথভাবে পালন করা না হয়, তাহলে সংশ্লিষ্টদের পদত্যাগ করা উচিত।” একই সঙ্গে তিনি দ্রুত তদন্ত ও কঠোর ব্যবস্থা নেওয়ার জন্য প্রশাসনের প্রতি আহ্বান জানান। এ বিষয়ে কুড়িগ্রাম জেলা প্রশাসকের তাৎক্ষণিকভাবে কোনো মন্তব্য পাওয়া যায়নি। 

কুড়িগ্রাম জেলার সচেতন মহল মনে করছে, পরিস্থিতি নিয়ন্ত্রণে দ্রুত ও কার্যকর পদক্ষেপ গ্রহণ জরুরি। 

অন্যথায় জনমনে অসন্তোষ আরও বাড়তে পারে।

 

 

 

বিজ্ঞাপন

বিজ্ঞাপন