সোমবার; ১৩ এপ্রিল, ২০২৬ খ্রি. Dashboard

বিজ্ঞাপন

বিজ্ঞাপন দিন
সর্বশেষ :
সংবিধান সংস্কারের দাবিতে চাঁপাইনবাবগঞ্জে জামায়াতের বিক্ষোভ মিছিল ও সমাবেশ গণভোটের রায় বাস্তবায়নের দাবিতে কুড়িগ্রামে ১১ দলীয় ঐক্যের বিক্ষোভ কু‌ড়িগ্রা‌মের চিলমারীর ভাড়া বাসা থেকে এক যুবকের মরদেহ উদ্ধার জ্বালানি তেল নিতে কুড়িগ্রামে চালু হচ্ছে ফুয়েল কার্ড, লাগবে রেজিস্ট্রেশন-ড্রাইভিং লাইসেন্স কুড়িগ্রামের ফুলবাড়ীতে মানববন্ধনে স্লোগান ‘বর তুমি কার’

কু‌ড়িগ্রা‌মের চিলমারীর ভাড়া বাসা থেকে এক যুবকের মরদেহ উদ্ধার

প্রকাশিত: রবিবার; ১২ এপ্রিল, ২০২৬ খ্রি. - ০৯:০৬ পি.এম. | দেখেছেন: ১৬ জন।

কু‌ড়িগ্রা‌মের চিলমারীর ভাড়া বাসা থেকে এক যুবকের মরদেহ উদ্ধার

আনোয়ার সাঈদ তিতু,

কুড়িগ্রাম প্রতিনিধি:-

 

 

কুড়িগ্রাম জেলার চিলমারী উপজেলার এক‌টি ভাড়া বাসা থেকে মোঃ আবু সাঈদ (২৭) নামে এক যুবকের মরদেহ উদ্ধার করেছে পুলিশ। 

রোববার (১২ এপ্রিল) দুপুরে কুড়িগ্রাম জেলার চিলমারী উপজেলার থানাহাট ইউনিয়নের ছোট কোস্টারী এলাকায় এ ঘটনা ঘটে। নিহত আবু সাঈদ ঠাকুরগাঁও জেলার পীরগঞ্জ উপজেলার কসাইপাড়া গ্রামের মোঃ লিয়াকত আলীর ছেলে। তিনি একটি বেসরকারি প্রতিষ্ঠানে কর্মরত ছিলেন। চাকরির সুবাদে তি‌নি চিলমারীতে ভাড়া বাসায় একা বসবাস করতেন। 

পু‌লিশ ও স্থানীয় সূত্রে জানা গে‌ছে, প্রতিদিনের মতো শনিবার অফিস শেষে বাসায় ফিরে স্বাভাবিকভাবে রাতের খাবার খেয়ে ঘুমিয়ে পড়েন আবু সাঈদ। কিন্তু রোববার দুপুর পর্যন্ত ঘুম থেকে না ওঠায় বাসার মালিক মিনারা বেগমের সন্দেহ হয়। 

পরে পাশের বাসার লোকজনকে নিয়ে দরজার কাছে গিয়ে ডাকাডাকি করা হলেও কোনও সাড়া মেলেনি। দরজা সামান্য খোলা থাকায় ভেতরে প্রবেশ করে তাকে অচেতন অবস্থায় দেখতে পান তারা। পরে স্থানীয় পল্লী চিকিৎসককে ডেকে আনা হলে তিনি প্রাথমিকভাবে পরীক্ষা করে জানান, আবু সাঈদ আগেই মারা গেছেন। খবর পেয়ে পুলিশ ঘটনাস্থলে গিয়ে মরদেহ উদ্ধার করে।

সহকর্মীদের বরাতে জানা গেছে, গত কয়েকদিন ধরে আবু সাঈদ জ্বর ও বুকের ব্যথায় ভুগছিলেন। ঘটনার আগের দিন চিলমারী উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে প্রাথমিক চিকিৎসা নেন। চিলমারী ম‌ডেল থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) মোহাম্মদ আলমগীর হোসেন ব‌লেন, খবর পে‌য়ে ঘটনাস্থ‌ল প‌রিদর্শন করা হ‌য়ে‌ছে। 

তার সহকর্মী‌সহ স্থানীয়‌দের স‌ঙ্গে কথা ব‌লে জানা গে‌ছে, তি‌নি জ্বর ও বু‌কে ব‌্যথা নি‌য়ে চিলমারীর হাসপাতালে চিকিৎসা নিয়েছেন। 

সব মি‌লে অসুস্থতাজনিত কারণে তার মৃত্যু হয়েছে ব‌লে নি‌শ্চিত হওয়া গে‌ছে।

 

 

বিজ্ঞাপন

বিজ্ঞাপন