বৃহস্পতিবার; ১৯ ফেব্রুয়ারী, ২০২৬ খ্রি. Dashboard

বিজ্ঞাপন

বিজ্ঞাপন দিন
সর্বশেষ :
কুড়িগ্রামের উলিপুরে ঐতিহ্যবাহী দুই মন্দিরে কাঁসার প্রতিমা ও ঘণ্টা চুরি কুড়িগ্রামে পারিবারিক জমি বিরোধে বাবার দাফন বন্ধ, মরদেহ আঙিনায় চিলমারীতে "চিলমারী প্রেসক্লাবের" ৩৯তম প্রতিষ্ঠা বার্ষিকী পালিত চাঁপাইনবাবগঞ্জে ডিএনসির অভিযানে বিপুল পরিমাণ ইয়াবা ও নগদ অর্থসহ আটক-১ সীমান্তে সিসিটিভিতে ধরা পড়ল কুকুর সদৃশ রোবট

চিলমারীতে "চিলমারী প্রেসক্লাবের" ৩৯তম প্রতিষ্ঠা বার্ষিকী পালিত

প্রকাশিত: বুধবার; ১৮ ফেব্রুয়ারী, ২০২৬ খ্রি. - ১১:৫৫ পি.এম. | দেখেছেন: ১৯ জন।

চিলমারীতে

 

হাবিবুর রহমান,

চিলমারী (কুড়িগ্রাম) প্রতিনিধিঃ 

 

 

কুড়িগ্রামের চিলমারিতে বিভিন্ন আয়োজনের মধ্য দিয়ে "চিলমারী প্রেসক্লাবের ৩৯তম প্রতিষ্ঠা বার্ষিকী পালিত হয়েছে। বুধবার (১৮ই ফেব্রুয়ারী) সকাল ১১টার দিকে প্রেসক্লাব কক্ষে কেক কাটা ও আলোচনা সভা অনুষ্ঠিত হয়েছে। চিলমারী প্রেসক্লাবের সভাপতি, নজরুল ইসলাম সাবুর সভাপতিত্বে ও সাংগঠনিক সম্পাদক সাওরাত হোসেন সোহেলের সঞ্চালনায়। এ সময় প্রধান অতিথি হিসাবে উপস্থিত থেকে বক্তব্য রাখেন, উপজেলা বিএনপির আহ্বায়ক আলহাজ্ব আব্দুল বারি সরকার। বিশেষ অতিথি হিসেবে উপস্থিত থেকে বক্তব্য রাখেন, সদস্য সচিব আবু হানিফা, যুগ্ম আহ্বায়ক সাদাকাত হোসেন সাজু, বাংলাদেশ জামায়াতে ইসলামীর উপজেলা কমিটির সাবেক সভাপতি রাশেদুল আলম বাদল। আরও বক্তব্য রাখেন, প্রেসক্লাবের সাবেক সভাপতি নাজমুল হুদা পারভেজ, সাবেক সাধারণ সম্পাদক শ্যামল কুমার বর্মণ, ভাওয়াইয়া এক্সপ্রেস পত্রিকার প্রকাশক এরশাদুল করিম রাজু, সাধারণ সম্পাদক জিয়াউর রহমান জিয়াসহ আরো অনেকে। বক্তারা স্থানীয় সাংবাদিকদের পেশাগত দায়িত্বশীলতা, বস্তুনিষ্ঠ সংবাদ পরিবেশন এবং গণমাধ্যমের স্বাধীনতা রক্ষায় ঐক্যবদ্ধ ভাবে কাজ করার কথা বলেন। পরে আলোচনা শেষে কেক কাটা হয়েছে।

 

 

বিজ্ঞাপন

বিজ্ঞাপন