চিলমারীতে "পুলিশের সাথে চরাঞ্চলে এডভোকেসী ক্যাম্পেইন" অনুষ্ঠিত
হাবিবুর রহমান,
চিলমারী (কুড়িগ্রাম) প্রতিনিধিঃ
কুড়িগ্রামের চিলমারীতে "পুলিশের সাথে চরাঞ্চলে এডভোকেসী ক্যাম্পেইন" অনুষ্ঠিত হয়েছে।
মঙ্গলবার (২৪ শে ফেব্রুয়ারী) সকালে অষ্টমীর চর ইউনিয়নের ছালিপাড়া চরে, ঢুষমারা থানা পুলিশের সাথে এডভোকেসি ক্যাম্পেইন অনুষ্ঠিত হয়েছে। আলোচনার বিষয়বস্তু ছিল বিবাহ প্রতিরোধ এবং নারী ও শিশু নির্যাতন বন্ধে পদক্ষেপ।
এবং প্রাসঙ্গিক আলোচনা হিসাবে ছিল, যৌতুক, বহুবিবাহ, মাদক, ইভটিজিং, পারিবারিক সহিংসতা, মোবাইল ফোনের ক্ষতিকর প্রভাব ও আইনি সহায়তা প্রদানকারী বিভিন্ন সরকারি ও বেসরকারি সংস্থা সমূহের সেবা ও পরামর্শ বিষয়ক সচেতনতা বৃদ্ধি করা।
এ সময় উপস্থিত ছিলেন ঢুষমারা থানার অফিসার ইনচার্জ সাঈদ মিয়া, এবং ৩জন এসআই ও ২জন কনস্টেবল ছিলেন। আরও উপস্থিত ছিলেন, ফ্রেন্ডশিপের প্রজেক্ট ম্যানেজার আব্দুল মান্নান, সুশাসন প্রকল্প। প্রজেক্ট অফিসার মেহেদী হাসান, সিনিয়র সুপারভাইজার মোস্তাফিজুর রহমান, সিনিয়র সুপারভাইজার শফিকুল ইসলামসহ আরও অনেকে বক্তব্য রাখেন।
এ বিষয়ে ঢুষমারা থানার অফিসার ইনচার্জ, প্রান্তিক এবং সুবিধা বঞ্চিত জনগণের জন্য এ ধরনের এডভোকেসি ক্যামপেইনের কার্যকারিতা সম্পর্কে প্রশংসা করেন।
এবং সুশাসন প্রকল্পকে প্রতি বিশেষ ধন্যবাদ জানান।
বিজ্ঞাপন
বিজ্ঞাপন