শুক্রবার; ২০ মার্চ, ২০২৬ খ্রি. Dashboard

বিজ্ঞাপন

বিজ্ঞাপন দিন
সর্বশেষ :
ঈদকে সামনে রেখে রোজ এনজিওর খাদ্য সহায়তা বিতরণ শাহ্ নেয়ামতুল্লাহ কলেজে এলামনাই এসোসিয়েশন গঠন উপলক্ষ্যে ইফতার মাহফিল অনুষ্ঠিত জুলাই শহীদ সুজন হোসেনের কবর জিয়ারত ও পরিবারের মাঝে আর্থিক সহায়তা প্রদান উত্তরাঞ্চলের আকাশপথে নতুন আশা — লালমনিরহাট বিমানবন্দর ঘিরে জোর প্রস্তুতি, পরিদর্শনে মন্ত্রী দুলু বাংলাদেশ জামায়াতে ইসলামী সানিয়াজান ইউনিয়ন শাখার উদ্যোগে ইফতার মাহফিল অনুষ্ঠিত

চিলমারীতে সংযোগ ফাউন্ডেশনের ৮টি গরু বিতরণ

প্রকাশিত: বুধবার; ১৮ মার্চ, ২০২৬ খ্রি. - ১১:০১ পি.এম. | দেখেছেন: ২৫ জন।

চিলমারীতে সংযোগ ফাউন্ডেশনের ৮টি গরু বিতরণ

হাবিবুর রহমান,

চিলমারী (কুড়িগ্রাম) প্রতিনিধিঃ

 

 

কুড়িগ্রামের চিলমারীতে "সংযোগ ফাউন্ডেশনের উদ্যোগে" সমাজের অসহায় ও সুবিধাবঞ্চিত মানুষের জীবনমান উন্নয়নের লক্ষ্যে, সামাজিক সংগঠন সংযোগ ফাউন্ডেশন নিয়মিতভাবে মানবিক কার্যক্রম পরিচালনা করে আসছেন। 

এরই ধারাবাহিকতায় ‘স্বাবলম্বী প্রজেক্ট ২০২৬’ এর আওতায় আজ, চিলমারী উপজেলার বিভিন্ন এলাকার অসহায় পরিবারের মাঝে ৮টি গরু বিতরণ করা হয়েছে। এই উদ্যোগের মাধ্যমে সুবিধাভোগী পরিবার গুলো গরু পালন করে, আয় বৃদ্ধি করতে পারবে এবং ধীরে ধীরে স্বাবলম্বী হয়ে উঠবেন বলে আশা করা হচ্ছে। 

সুবিধাভোগীরা হলেন- এরশাদুল হক, বকুল মিয়া (পাত্রখাতা, চিলমারী), মোসলেমা বেগম (হাটিথানা, চিলমারী), সখিনা বেগম (চর শাখাহাতী, চিলমারী), লুৎফর রহমান (বহরের ভিটা, চিলমারী), আদুরী বেগম (উমানন্দ তবকপুর, উলিপুর), নুর ফাতেমা (বেলেরভিটা), আলম বাদশা (মাচাবান্দা নামা চরসহ)মোট ৮ জন সুবিধাভোগীর মাঝে এ সব গরু বিতরণ করা হয়েছে। 

এ সময় উপস্থিত ছিলেন, স্বেচ্ছাসেবক রবিউল ইসলাম, মিনহাজুল ইসলাম সীমান্ত, রুনা বেগম। আলম, সিফাত ইসলাম, আবু সাকিব হানজালা, সিয়াম মিয়া, লাবিব মিয়া, রিপন মিয়া, নাসরিন খাতুন, সীমা খাতুন, তারিফ মিয়া ও মোসলেমা খাতুনসহ আরও অনেক উপস্থিত ছিলেন। 

মানবতার সেবায় সংযোগ ফাউন্ডেশন ভবিষ্যতেও এ ধরনের উদ্যোগ অব্যাহত রাখবে, বলে জানান সংযোগ ফাউন্ডেশনের চিলমারী উপজেলা স্বেচ্ছাসেবকরা।

 

 

বিজ্ঞাপন

বিজ্ঞাপন