ফুলবাড়ী থানা পুলিশের অভিযানে মাদকদ্রব্য গাঁজাসহ গ্রেপ্তার-১
মোস্তাফিজার রহমান (জাহাঙ্গীর)
স্টাফ রিপোর্টারঃ
সোমবার ৬ এপ্রিল রাত সাড়ে নয়টার দিকে কুড়িগ্রামের ফুলবাড়ী উপজেলার কবির মামুদ (খেজুরের তল) পাকা রাস্তায় ফুলবাড়ী থানা পুলিশের অভিযানে অটো তল্লাশি করে ৩ কেজি ৭শত ৯০ গ্রাম গাঁজা, একটি অটোরিকশা জব্দ ও ১ জনকে গ্রেফতার করে।
আটককৃত ব্যক্তি লালমনিরহাট সদর থানার তিস্তার পাঙ্গাটারী গ্রামের মৃত আশরাফুল হকের ছেলে মোঃ জহির উদ্দিন (৪০)।
এ ব্যাপারে ফুলবাড়ী থানার অফিসার ইনচার্জ মাহমুদ হাসান নাঈম জানান, আটক ওই মাদককারবারীর বিরুদ্ধে মাদকদ্রব্য নিয়ন্ত্রণ আইনে মামলা দায়ের প্রক্রিয়া চলমান রয়েছে।
গ্রেফতারকৃত ব্যক্তি বর্তমান ফুলবাডী থানা হেফাজতে রয়েছে।
বিজ্ঞাপন
বিজ্ঞাপন দিন
বিজ্ঞাপন