ফুলবাড়ীতে জলবায়ু সহনশীল টেকসই কৃষি বিষয়ে সংলাপ অনুষ্ঠিত
মোস্তাফিজার রহমান (জাহাঙ্গীর)
স্টাফ রিপোর্টার:
উদয়াঙ্কুর সেবা সংস্থা ও একশনএইড বাংলাদেশ এর সহযোগিতায় অ্যাক্টিভিস্টা কুড়িগ্রামের আয়োজনে ফুলবাড়ীতে জলবায়ু সহনশীল টেকসই কৃষি বিষয়ে সংলাপ অনুষ্ঠিত হয়েছে।
বৃহঃপতিবার ৩০ এপ্রিল দুপুরে কুড়িগ্রামের ফুলবাড়ীত উপজেলার অফিসার্স ক্লাবের হলরুমে উদয়াঙ্কুর সেবা সংস্থা এর প্রজেক্ট অফিসার ঝরনা বেগমের সঞ্চালনায় অ্যাক্টিভিস্টা কুড়িগ্রামের ৩০জন যুব সদস্য এবং উপজেলার ৩০জন নারী কৃষকের সমন্বয়ে কৃষি অফিসের দায়িত্বরত সহকারী কর্মকর্তাদের সাথে এ সংলাপটি অনুষ্ঠিত হয়।
সংলাপটি আয়োজনের পূর্বে অ্যাক্টিভিস্টা কুড়িগ্রামের সদস্যরা ১০৪৫ জন নারী কৃষকের তালিকা প্রস্তুত করেন যারা জলবায়ু সহনশীল টেকসই কৃষি বিষয়ে কাজ করতে ইচ্ছুক এবং তালিকাটি ফুলবাড়ী উপজেলার কৃষি বিভাগের কর্মকর্তাদের কাছে হস্তান্তর করা হয়। একই সাথে অ্যাক্টিভিস্টা কুড়িগ্রামের সদস্যরা জলবায়ু সহনশীল টেকসই কৃষি সম্প্রসারণে ২০টি দাবিনামা হস্তান্তর করেন।
উপ সহকারি কৃষি কর্মকর্তা আশরাফুল আলম এই দাবিনামা বাস্তবায়নে কৃষি অফিস সামর্থ্য অনুযায়ী সার্বিক সহযোগিতা প্রদান করবেন বলে আশাবাদ ব্যক্ত করেন।
উক্ত সংলাপে আরো উপস্থিত ছিলেন উদয়াঙ্কুর সেবা সংস্থার প্রকল্প সমন্বয়কারী রবিউল ইসলাম।
বিজ্ঞাপন
বিজ্ঞাপন