শুক্রবার; ২৭ মার্চ, ২০২৬ খ্রি. Dashboard

বিজ্ঞাপন

বিজ্ঞাপন দিন
সর্বশেষ :
পঞ্চগড়ে ভয়াবহ সড়ক দুর্ঘটনা, ৪০ যাত্রী নিয়ে উল্টে গেল বাস ঢাকার শাহআলী মাজার এলাকায় হাতীবান্ধার যুবকের মরদেহ উদ্ধার, পরিচয় শনাক্তে সহায়তা কামনা চাঁপাইনবাবগঞ্জে স্বাধীনতা দিবস উপলক্ষে মুক্তিযোদ্ধাদের সংবর্ধনা ফুলবাড়ীতে মহান স্বাধীনতা দিবস উপলক্ষে আলোচনা ও দোয়া মাহফিল অনুষ্ঠিত চিলমারীতে হিন্দু ধর্মালম্বীদের অষ্টমীর স্নান সম্পন্ন

ফুলবাড়ীতে মহান স্বাধীনতা দিবস উপলক্ষে আলোচনা ও দোয়া মাহফিল অনুষ্ঠিত

প্রকাশিত: বৃহস্পতিবার; ২৬ মার্চ, ২০২৬ খ্রি. - ০৯:০৩ পি.এম. | দেখেছেন: ২৯ জন।

ফুলবাড়ীতে মহান স্বাধীনতা দিবস উপলক্ষে আলোচনা ও দোয়া মাহফিল অনুষ্ঠিত

মোস্তাফিজার রহমান (জাহাঙ্গীর)

স্টাফ রিপোর্টারঃ

 

 

মহান স্বাধীনতা ও জাতীয় দিবস উপলক্ষে কুড়িগ্রামের ফুলবাড়ী উপজেলায় আলোচনা সভা ও দোয়া মাহফিল অনুষ্ঠিত হয়েছে। দিবসটির তাৎপর্য স্মরণ করে স্বাধীনতার মহান আদর্শ ও চেতনা নতুন প্রজন্মের মাঝে ছড়িয়ে দেওয়ার লক্ষ্যে এ আয়োজন করা হয়। 

বৃহস্পতিবার ২৬ মার্চ সকাল ১১টায় কুড়িগ্রামের ফুলবাড়ী উপজেলায় জামায়াতের যুব বিভাগের উদ্যোগে বাংলাদেশ জামায়াতে ইসলামী ফুলবাড়ী উপজেলা শাখা কার্যালয়ে আলোচনা সভা ও দোয়া মাহফিল অনুষ্ঠিত হয়েছে। অনুষ্ঠানে মহান স্বাধীনতা যুদ্ধে শহীদ বীর মুক্তিযোদ্ধাদের আত্মার মাগফিরাত কামনা করা হয় এবং তাঁদের অবদানের প্রতি গভীর শ্রদ্ধা জানানো হয়। অনুষ্ঠানে প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন বাংলাদেশ জামায়াতে ইসলামী ফুলবাড়ী উপজেলা আমির মাওলানা মোঃ আব্দুল মালেক। 

তিনি তাঁর বক্তব্যে বলেন, স্বাধীনতার প্রকৃত চেতনা ধারণ করে একটি ন্যায়ভিত্তিক সমাজ গঠনই আমাদের সবার দায়িত্ব। তিনি দেশপ্রেম, নৈতিকতা ও মানবিক মূল্যবোধে উজ্জীবিত হয়ে কাজ করার জন্য সকলের প্রতি আহ্বান জানান। বিশেষ অতিথি হিসেবে বক্তব্য দেন উপজেলা বাইতুলমাল সম্পাদক মাষ্টার মোঃ বেলাল হোসেন। এছাড়াও উপস্থিত ছিলেন সাবেক মহানগর প্রচার সম্পাদক ছাত্রশিবির ও সাবেক পরিচালক ফোকাস রংপুর মোঃ সোহেল রানা, মোঃ আলিনুরসহ স্থানীয় নেতৃবৃন্দ ও কর্মীবৃন্দ। 

অনুষ্ঠানে সভাপতিত্ব করেন বাংলাদেশ জামায়াতে ইসলামী ফুলবাড়ী উপজেলা যুব বিভাগের সভাপতি মোঃ রোকনুজ্জামান রতন। তিনি তাঁর সভাপতির বক্তব্যে বলেন, মহান স্বাধীনতা দিবস আমাদের জাতীয় জীবনের এক গৌরবময় অধ্যায়, যা আমাদের দায়িত্ববোধ ও দেশপ্রেমে উদ্বুদ্ধ করে। অনুষ্ঠানটি সঞ্চালনা করেন যুব বিভাগের সাধারণ সম্পাদক মোঃ আব্দুল হালিম রানা। সঞ্চালনার মাধ্যমে তিনি পুরো আয়োজনকে প্রাণবন্ত করে তোলেন। 

আলোচনা সভায় বক্তারা মহান স্বাধীনতা যুদ্ধের চেতনা ধারণ করে দেশ ও সমাজ গঠনে সকলকে ঐক্যবদ্ধভাবে কাজ করার আহ্বান জানান। তারা বলেন, স্বাধীনতার প্রকৃত সুফল ঘরে ঘরে পৌঁছে দিতে হলে সবাইকে নিজ নিজ অবস্থান থেকে দায়িত্বশীল ভূমিকা পালন করতে হবে। 

শেষে দেশ, জাতি ও মুসলিম উম্মাহর শান্তি, সমৃদ্ধি ও কল্যাণ কামনায় বিশেষ দোয়া পরিচালনা করা হয়। দোয়ায় দেশের সার্বিক উন্নয়ন, স্থিতিশীলতা এবং জনগণের কল্যাণ কামনা করা হয়। 

 

 

বিজ্ঞাপন

বিজ্ঞাপন