ফুলবাড়ীতে যথাযোগ্য মর্যাদা শহীদ দিবস ও আন্তর্জাতিক মাতৃভাষা দিবস পালিত
মোস্তাফিজার রহমান জাহাঙ্গীর
স্টাফ রিপোর্টারঃ
ফুলবাড়ীতে যথাযোগ্য মর্যাদা ও গভীর শ্রদ্ধার মধ্য দিয়ে পালিত হয়েছে শহীদ দিবস ও আন্তর্জাতিক মাতৃভাষা দিবস শনিবার রাত ১২টা ০১ মিনিটে ফুলবাড়ী উপজেলা প্রশাসনের আয়োজনে কেন্দ্রীয় শহীদ মিনারে প্রথম প্রহরে পুষ্পস্তবক অর্পণের মাধ্যমে ভাষা শহীদদের প্রতি শ্রদ্ধা নিবেদন করা হয়।
এসময় উপজেলা প্রশাসন,বীর মুক্তিযোদ্ধা,পুলিশ প্রশাসন, বাংলাদেশ জাতীয়তাবাদী দল (বিএনপি) ও সহযোগী অঙ্গ সংগঠন,এনসিপি, বিভিন্ন রাজনৈতিক দল,সরকারি বেসরকারি দপ্তর, সামাজিক সংগঠনের নেতৃবৃন্দ উপস্থিত ছিলেন।
শ্রদ্ধা নিবেদন শেষে ভাষা শহীদদের রুহের মাগফেরাত কামনায় এক মিনিট নীরবতা পালন করা হয় এবং পরিশেষে বিশেষ দোয়া অনুষ্ঠিত হয়।
বিজ্ঞাপন
বিজ্ঞাপন দিন
বিজ্ঞাপন