বুধবার; ২৯ এপ্রিল, ২০২৬ খ্রি. Dashboard

বিজ্ঞাপন

বিজ্ঞাপন দিন
সর্বশেষ :
রাজশাহী'র আদালতে পেশকারের কাছে চাঁদা দাবি, ওয়ারেন্টভূক্ত আসামী আটক কুড়িগ্রামের নাগেশ্বরীতে ট্রাক-মাইক্রোবাস সংঘর্ষে নিহত-৩, আহত-১১ নরসিংদীতে জাতীয় আইনগত সহায়তা দিবস-২০২৬ পালিত কুড়িগ্রামের ভূরুঙ্গামারীতে প্রবাসী চিকিৎসকের বাড়িতে লুটপাট ও অগ্নিসংযোগ, ক্ষতি প্রায় অর্ধকোটি টাকা ফ্যামিলি কার্ডের প্রলোভনে গৃহবধূকে ধর্ষণ চেষ্টার অভিযোগ বিএনপি নেতার বিরুদ্ধে

ফুলবাড়ীতে সামাজিক সম্প্রীতি ও শান্তি প্রতিষ্ঠায় সংলাপ অনুষ্ঠিত

প্রকাশিত: মঙ্গলবার; ২৮ এপ্রিল, ২০২৬ খ্রি. - ১০:১৪ পি.এম. | দেখেছেন: ২৭ জন।

ফুলবাড়ীতে সামাজিক সম্প্রীতি ও শান্তি প্রতিষ্ঠায় সংলাপ অনুষ্ঠিত

মোস্তাফিজার রহমান (জাহাঙ্গীর)

স্টাফ রিপোর্টার:

 

 

সামাজিক সম্প্রীতি ও শান্তি প্রতিষ্ঠায় সপ্তাহব্যাপী অনলাইন ক্যাম্পেইন সম্পন্ন শেষে উদয়াঙ্কুর সেবা সংস্থা ও একশনএইড বাংলাদেশ এর সহযোগিতায় অ্যাক্টিভিস্টা কুড়িগ্রামের আয়োজনে সম্প্রীতি ও শান্তি প্রতিষ্ঠায় বহুপক্ষিয় সংলাপ অনুষ্ঠিত হয়েছে। 

মঙ্গলবার ২৮ জুন দুপুর ১২ কুড়িগ্রামের ফুলবাড়ী উপজেলা অফিসার্স ক্লাবে উদয়াঙ্কুর সেবা সংস্থা এর প্রজেক্ট অফিসার ঝরনা বেগমের সঞ্চালনায় এ সংলাপে ইমাম, পুরোহিত, হিন্দু-মুসলিম ঐক্য পরিষদ ও সামাজিক সম্প্রীতি কমিটির প্রতিনিধি, শিক্ষক, সাংবাদিক, সরকারি কর্মকর্তা ও তরুণ সমাজের প্রতিনিধিরা অংশগ্রহণ করেন। 

ফুলবাড়ী উপজেলায় সামাজিক সম্প্রীতি বিনষ্টকারী সূচকসমূহ অনলাইন জুয়া, মাদকাসক্ত, জেন্ডার বৈষম্য ও নারীর প্রতি সহিংসতা, পারিবারিক কলহ, রাজনৈতিক মত বিরোধ, সম্পত্তি নিয়ে বিরোধ, বয়স্ক বাবা-মায়ের প্রতি ভরণ-পোষণে ছেলে মেয়েদের অনীহা, বাল্যবিবাহ, মোবাইল ফোনের অপব্যবহার ও অনলাইন হয়রানী বিষয়ে অ্যাক্টিভিস্টা সদস্যরা উপস্থাপন করেন। সংলাপে পুরোহিত, ইমাম, শিক্ষক, সাংবাদিক ও অন্যান্য অতিথিবৃন্দ মতামত ব্যক্ত করেন।

যুব সমাজকে কাজের মধ্যে যুক্ত করা, পারিবারিক গ্রহণযোগ্য শিক্ষা ও খেলাধূলার মধ্যে সম্পৃক্ত করা দরকার বলে সংলাপে মতামত ব্যক্ত করা হয়। এছাড়াও শিক্ষা প্রতিষ্ঠানে ছাত্র/ছাত্রীদের মধ্যে সচেতনতা বৃদ্ধিতে উদ্যোগ গ্রহণ করা দরকার বলে বক্তারা উল্লেখ করেন। 

সংলাপে প্রধান অতিথি উপজেলা নির্বাহী অফিসার, ফুলবাড়ী কুড়িগ্রাম দিলারা আক্তার, সামাজিক সম্প্রীতি ও শান্তি রক্ষায় পারস্পারিক শ্রদ্ধাবোধ চর্চা বৃদ্ধি করা, শান্তি কমিটি গঠনের প্রতি গুরুত্বারোপ করেন। তিনি আরো বলেন প্রযুক্তির যথাযথ ব্যবহার ভূয়া তথ্য সম্পর্কে সচেতন থাকা, তথ্য যাচাই করা খুবেই প্রয়োজন। 

এই সকল সংকট দূরীকরণে সংলাপে পরিকল্পনা গ্রহণ করা হয়। এই পরিকল্পনা বাস্তবায়নে জনসচেতনতা বৃদ্ধিতে সারা বছরব্যাপী যুব নেতৃত্বে অনলাইন ক্যাম্পেইন পরিচালনা করার সিদ্ধান্ত হয় যাতে সমাজে শান্তি ও সম্প্রীতি বৃদ্ধি পায়।

উক্ত সংলাপে আরো উপস্থিত ছিলেন প্রকল্প সমন্বয়কারী রবিউল ইসলাম।

 

 

 

বিজ্ঞাপন

বিজ্ঞাপন