ফুলবাড়ীতে স্বাধীনতা দিবস-২০২৬ পালিত
মোস্তাফিজার রহমান জাহাঙ্গীর
স্টাফ রিপোর্টারঃ
কুড়িগ্রামের ফুলবাড়ীতে ২৬ মার্চ মহান স্বাধীনতা ও জাতীয় দিবস যথাযোগ্য মর্যাদায় পালন করেছে উপজেলা প্রশাসন ও বিভিন্ন রাজনৈতিক দল, সামাজিক, সাংস্কৃতিক সংগঠন।
সকাল ৬ টায় উপজেলা কেন্দ্রীয় শহিদ মিনার চত্বরে ৩১ বার তোপধ্বনীর মাধ্যমে কর্মসূচির সূচনা করে উপজেলা প্রশাসন। এরপর শহিদ মিনারে পুষ্পার্ঘ্য অর্পন করে উপজেলা প্রশাসন, ফুলবাড়ী থানা পুলিশ, মুক্তিযোদ্ধা কমান্ড কাউন্সিল, ফায়ার সার্ভিস, উপজেলা বিএনপি ও এর অঙ্গ সংগঠন, উপজেলা প্রেসক্লাব, প্রেসক্লাব ফুলবাড়ী, ফুলবাড়ী উপজেলা প্রেসক্লাব, মহিলা ডিগ্রী কলেজ, হিন্দু বৌদ্ধ, খ্রীস্টান ঐক্য পরিষদ, হোটেল রেস্তোরা মালিক সমিতিসহ বিভিন্ন প্রতিষ্ঠান ও সংগঠন।
সকাল সাড়ে ৭ টায় ফুলবাড়ী ডিগ্রী কলেজ শহীদ মিনারে পুষ্পার্ঘ্য অর্পন করে প্রতিষ্ঠানটি। এরপর সেখানে আলোচনা সভা অনুষ্ঠিত হয়। সকাল ৯ টায় জছিমিঞা সরকারি উচ্চ বিদ্যালয় মাঠে আনুষ্ঠানিক ভাবে জাতীয় পতাকা উত্তোলন করেন উপজেলা নির্বাহী অফিসার দিলারা আকতার।
এসময় সঙ্গে ছিলেন ফুলবাড়ী উপজেলার সহকারী কমিশনার ভুমি আনোয়ার হোসাইন, ফুলবাড়ী থানার ওসি মাহমুদ হাসান নাঈম, উপজেলা মুক্তিযোদ্ধা কমান্ড কাউন্সিলের আহ্বায়ক মজিবর রহমান।
এরপর পুলিশ, আনসার, ফায়ার সার্ভিস, রোভার স্কাউট ও বিভিন্ন প্রতিষ্ঠানের শিক্ষার্থীদের অংশগ্রহণে কুচকাওয়াজ, আকর্ষণীয় ডিসপ্লে এবং বীর মুক্তিযোদ্ধাদের সংবর্ধনা ও আলোচনা সভা অনুষ্ঠিত হয়।
সকাল ১১ আয়োজন করা হয় প্রীতি ফুটবল খেলা।
বিজ্ঞাপন
বিজ্ঞাপন