রবিবার; ১৫ মার্চ, ২০২৬ খ্রি. Dashboard

বিজ্ঞাপন

বিজ্ঞাপন দিন
সর্বশেষ :
কুড়িগ্রামে তিস্তা নদীর তীর সংরক্ষণ কাজে অনিয়মের অভিযোগ, এলাকাবাসীর বাধায় কাজ বন্ধ বিয়ের প্রলোভনে ধর্ষণের অভিযোগে কুড়িগ্রামে ইউপি চেয়ারম্যান গ্রেফতার তিস্তা মহাপরিকল্পনার কাজ দ্রুত শুরু হবে, কুড়িগ্রামে ত্রাণমন্ত্রী মোহনপুরে অপপ্রচারের প্রতিবাদে সংবাদ সম্মেলন বিদ্যানন্দের বড় কড়াই উদ্বোধন করলেন ত্রাণমন্ত্রী, একসাথে রান্না হবে লাখ মানুষের

বিয়ের প্রলোভনে ধর্ষণের অভিযোগে কুড়িগ্রামে ইউপি চেয়ারম্যান গ্রেফতার

প্রকাশিত: রবিবার; ১৫ মার্চ, ২০২৬ খ্রি. - ১২:০৪ এ.এম. | দেখেছেন: ৩৪ জন।

বিয়ের প্রলোভনে ধর্ষণের অভিযোগে কুড়িগ্রামে ইউপি চেয়ারম্যান গ্রেফতার

 

আনোয়ার সাঈদ তিতু,

কুড়িগ্রাম প্রতিনিধি:-

 


 

কুড়িগ্রাম জেলার নাগেশ্বরী উপজেলার হাসনাবাদ ইউনিয়ন পরিষদের চেয়ারম্যান মোঃ নুরুজ্জামান সরকারকে (৫০) বিয়ের প্রলোভন দেখিয়ে ধর্ষণের অভিযোগে গ্রেফতার করেছে র‍্যাব-১০।

শুক্রবার (১৩ মার্চ) রাত (প্রায়) ৩টার দিকে ঢাকার লালবাগ থানা এলাকা থেকে তাকে গ্রেফতার করা হয়।

গ্রেফতারের বিষয়টি নিশ্চিত করেছেন নাগেশ্বরী থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) মোঃ আব্দুল্লা হিল জামান।

পুলিশ সূত্রে জানা গেছে, গ্রেফতারের পর র‍্যাব সদস্যরা তাকে ঢাকার লালবাগ থানায় হস্তান্তর করে। পরে নাগেশ্বরী থানা পুলিশের একটি দল সেখান থেকে তাকে হেফাজতে নিয়ে নাগেশ্বরী থানায় নিয়ে আসে।

মামলার এজাহার সূত্রে জানা যায়, কুড়িগ্রাম জেলার নাগেশ্বরী উপজেলার হাসনাবাদ ইউনিয়নের ৪ নম্বর ওয়ার্ডের মনিয়ারহাট এলাকার বাসিন্দা মোঃ নবীউল্লার মেয়ে মোছাঃ নজিজন বেগম (৪৫) অভিযোগ করেন, ইউপি চেয়ারম্যান মোঃ নুরুজ্জামান সরকার তাকে বিয়ের প্রলোভন দেখিয়ে দীর্ঘদিন ধরে শারীরিক সম্পর্ক স্থাপন করেন। পরে বিয়ের প্রতিশ্রুতি অস্বীকার করলে তিনি আইনের আশ্রয় নেন এবং নাগেশ্বরী থানায় মামলা দায়ের করেন।

অভিযুক্ত মোঃ নুরুজ্জামান সরকার কুড়িগ্রাম জেলার নাগেশ্বরী উপজেলার হাসনাবাদ ইউনিয়নের পাখিরহাট বাজার এলাকার দক্ষিণ ছড়ারপাড় গ্রামের মৃত উমর আলীর ছেলে। তিনি বর্তমানে হাসনাবাদ ইউনিয়ন পরিষদের নির্বাচিত চেয়ারম্যান হিসেবে দায়িত্ব পালন করছেন।

পুলিশ জানায়, ভুক্তভোগী নারী বাদী হয়ে নারী ও শিশু নির্যাতন দমন আইনে গত ১৪ ফেব্রুয়ারি ২০২৬ তারিখে নাগেশ্বরী থানায় একটি মামলা দায়ের করেন। মামলার নম্বর-২১।

মামলার তদন্তকারী কর্মকর্তা নাগেশ্বরী থানার সাব-ইন্সপেক্টর মোঃ মকবুল হোসেন জানান, গ্রেফতারকৃত আসামিকে প্রয়োজনীয় আইনগত প্রক্রিয়া শেষে শনিবার (১৪ মার্চ) সকালে আদালতের মাধ্যমে কুড়িগ্রাম জেলা কারাগারে পাঠানো হয়েছে ।

নাগেশ্বরী থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) মোঃ আব্দুল্লা হিল জামান বলেন, র‍্যাব-১০ ঢাকার লালবাগ এলাকা থেকে অভিযুক্ত চেয়ারম্যান নুরুজ্জামান সরকারকে গ্রেফতার করে লালবাগ থানায় হস্তান্তর করে। পরে নাগেশ্বরী থানা পুলিশের একটি দল তাকে সেখান থেকে নাগেশ্বরী থানায় নিয়ে আসে।

 

 

বিজ্ঞাপন

বিজ্ঞাপন