বুধবার; ৮ এপ্রিল, ২০২৬ খ্রি. Dashboard

বিজ্ঞাপন

বিজ্ঞাপন দিন
সর্বশেষ :
চাঁপাইনবাবগঞ্জে জেলা পুলিশের মাস্টার প্যারেড ও মাসিক কল্যান সভা অনুষ্ঠিত চাঁপাইনবাবগঞ্জে ডিবি পুলিশের অভিযানে ১৫০ গ্রাম হেরোইন উদ্ধার, নারী গ্রেপ্তার চাঁপাইনবাবগঞ্জে প্রকৃতির তা'ণ্ডব শিলা বৃষ্টিতে ব্যাপক ক্ষতির আশঙ্কা কুড়িগ্রামের রৌমারীতে পুকুর পাড় থেকে এক ব্যক্তির মরদেহ উদ্ধার বেহাল দশায় কুড়িগ্রাম সদর জেনারেল হাসপাতাল; সংকটে জরুরি স্বাস্থ্যসেবা

বিশ্ব স্বাস্থ্য দিবসে কুড়িগ্রামের উলিপুর স্বাস্থ্য কমপ্লেক্সের ছাদ ভেঙে পড়লো

প্রকাশিত: বুধবার; ৮ এপ্রিল, ২০২৬ খ্রি. - ১২:৩২ এ.এম. | দেখেছেন: ২৪ জন।

বিশ্ব স্বাস্থ্য দিবসে কুড়িগ্রামের উলিপুর স্বাস্থ্য কমপ্লেক্সের ছাদ ভেঙে পড়লো

আনোয়ার সাঈদ তিতু,

কুড়িগ্রাম প্রতিনিধি:-

 

 

৭ এপ্রিল বিশ্ব স্বাস্থ্য দিবস। এমন দিনে কুড়িগ্রাম জেলার উলিপুর উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে ভবনের পলেস্তারা খসে পড়ে অল্পের জন্য প্রাণে রক্ষা পেয়েছেন এক শিশু ও তার বাবা। 

মঙ্গলবার (০৭ এপ্রিল) সকালে কুড়িগ্রাম জেলার উলিপুর উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সের দ্বিতীয় তলায় এ ঘটনা ঘটে। 

প্রত্যক্ষদর্শীরা জানায়, কুড়িগ্রাম জেলার উলিপুর উপজেলার বামনের হাট এলাকার মোছাঃ আইরিন বেগম নামের এক রোগীকে দেখতে হাসপাতালে আসেন তার স্বামী ও সন্তান। 

তারা দ্বিতীয় তলায় উঠামাত্র হঠাৎ করেই ছাদের পলেস্তারা খসে পড়ে। এতে সেখানে উপস্থিত বাবা ও মেয়ে অল্পের জন্য বড় ধরনের দুর্ঘটনা থেকে রক্ষা পান। 

এ ঘটনায় এলাকায় আতঙ্ক ছড়িয়ে পড়ে। হাসপাতালে থাকা রোগী ও স্বজনদের মধ্যে চরম উদ্বেগ দেখা দেয়। 

উলিপুর স্বাস্থ্য কমপ্লেক্সের আবাসিক মেডিকেল অফিসার (আরএমও) ডাঃ মোঃ তানজিরুল ইসলাম জানান, দ্রুত সময়ের মধ্যে ভবনটি পরিত্যক্ত ঘোষণা করে নতুন ভবন নির্মাণ করা না হলে যেকোনো সময় বড় ধরনের দুর্ঘটনা ঘটতে পারে।

 

 

বিজ্ঞাপন

বিজ্ঞাপন