মঙ্গলবার; ১০ মার্চ, ২০২৬ খ্রি. Dashboard

বিজ্ঞাপন

বিজ্ঞাপন দিন
সর্বশেষ :
কুড়িগ্রামের উলিপুরে জমি নিয়ে বিরোধের জেরে হামলা, আহত-১ কুড়িগ্রামে সড়কে বাতি লাগাতে গিয়ে দুজনের মৃত্যু জেলা জামায়াতের উদ্যোগে বিশিষ্ট ব্যক্তিদের সম্মানে ইফতার মাহফিল অনুষ্ঠিত কুড়িগ্রামে বিনা লাভের দোকানে ক্রেতাগণের স্বস্তি কালীগঞ্জ থানার কাকিনা ইউনিয়নে জামায়াতে ইসলামীর উদ্যোগে বিশাল ইফতার মাহফিল

শব্দ দূষণের অপরাধে কুড়িগ্রামে ৭ চালকের জরিমানা

প্রকাশিত: সোমবার; ৯ মার্চ, ২০২৬ খ্রি. - ০৫:০৯ পি.এম. | দেখেছেন: ২১ জন।

শব্দ দূষণের অপরাধে কুড়িগ্রামে ৭ চালকের জরিমানা

আনোয়ার সাঈদ তিতু,

কুড়িগ্রাম প্রতিনিধি:-

 

 

কুড়িগ্রামে শব্দ দূষণ নিয়ন্ত্রণে অভিযান চালিয়ে সাত যানবাহনের চালককে জরিমানা করেছেন ভ্রাম্যমাণ আদালত। 

এ সময় বিভিন্ন যানবাহন থেকে আরেও ১০টি অবৈধ হাইড্রোলিক হর্ন জব্দ করা হয়। সোমবার (০৯ মার্চ) কুড়িগ্রাম জেলার সদর উপজেলার ধরলা সেতু সংলগ্ন কুড়িগ্রাম-ভূরুঙ্গামারী সড়কে পরিবেশ অধিদপ্তর, কুড়িগ্রাম জেলা কার্যালয়ের উদ্যোগে এ অভিযান পরিচালিত হয়। 

অভিযানকালে যানবাহনে অতিরিক্ত শব্দ সৃষ্টিকারী হাইড্রোলিক হর্ন ব্যবহারের অভিযোগে বাংলাদেশ পরিবেশ সংরক্ষণ আইন ও শব্দ দূষণ (নিয়ন্ত্রণ) বিধিমালা লঙ্ঘনের দায়ে সাত যানবাহনের চালকের বিরুদ্ধে পৃথক সাতটি মামলা করা হয়। এতে তিন হাজার ৫০০ টাকা জরিমানা করা হয়। 

একই সঙ্গে অভিযানের সময় বিভিন্ন যানবাহনে ব্যবহৃত ১০টি হাইড্রোলিক হর্ন জব্দ করা হয়। জনস্বাস্থ্য ও পরিবেশের জন্য ক্ষতিকর এসব হর্ন ব্যবহারের বিরুদ্ধে প্রশাসনের এ ধরনের অভিযান অব্যাহত থাকবে বলে জানা গেছে। মোবাইল কোর্ট পরিচালনা করেন কুড়িগ্রাম জেলা প্রশাসনের নির্বাহী ম্যাজিস্ট্রেট মোঃ সাইফুদ্দীন। 

এ সময় পরিবেশ অধিদপ্তরের সহকারী পরিচালক মোঃ রেজাউল করিমসহ কুড়িগ্রাম জেলা পুলিশ সদস্যরা উপস্থিত ছিলেন।

 

 

বিজ্ঞাপন

বিজ্ঞাপন