৮ দিনে ১ মিলিয়ন ফলোয়ারের রেকর্ড গড়লেন কুড়িগ্রামের "তাজু ভাই ২.০
আনোয়ার সাঈদ তিতু,
কুড়িগ্রাম প্রতিনিধি:-
কুড়িগ্রামে সামাজিক যোগাযোগমাধ্যমে নতুন এক রেকর্ড গড়েছেন ভাইরাল কনটেন্ট ক্রিয়েটর মোঃ তাইজুল ইসলাম ‘তাজু’।
মাত্র ৮ দিনের ব্যবধানে ১ মিলিয়নের বেশি (১০ লাখ) মানুষ তাকে অনুসরণ করেছেন, যা জেলায় কোনো কনটেন্ট ক্রিয়েটরের জন্য এত দ্রুত ফলোয়ার বৃদ্ধির প্রথম ঘটনা। কুড়িগ্রাম জেলার নাগেশ্বরী উপজেলার নারায়ণপুরের এই তরুণ জুন ২০২৫ থেকে ভিডিও কনটেন্ট তৈরি শুরু করেন।
প্রথম সাত মাসে উল্লেখযোগ্য জনপ্রিয়তা না পেলেও, নিয়মিত ভিডিও প্রকাশ চালিয়ে যান। তার ভাইরাল হওয়ার মোড় আসে ২৬ মার্চ ২০২৬ স্বাধীনতা দিবসের অনুষ্ঠানে তৈরি একটি ভিডিওর মাধ্যমে। ভিডিওতে তিনি সরকারি রেট অনুযায়ী জিলাপির দাম নিয়ে সরল ভাষায় প্রশ্ন করেন।
২৮ মার্চ বিকেল থেকে ভিডিওটি সোশ্যাল মিডিয়ায় ভাইরাল হতে শুরু করে। তখন তার ফেসবুক পেজে ছিল মাত্র ৩ হাজার ফলোয়ার, কিন্তু ভিডিওর সাড়া ও মানুষের আগ্রহের কারণে অনুসারীর সংখ্যা অল্প দিনের মধ্যে দ্রুত বৃদ্ধি পেতে থাকে। "তাজু ভাই ২.০" হাতে লম্বা বুম নিয়ে টেলিভিশন সাংবাদিকদের মতো ভঙ্গিতে এলাকার বিভিন্ন সমস্যা, সাধারণ মানুষের কথা এবং সামাজিক বাস্তবতা তুলে ধরেন।
তার সহজ-সরল ভাষা এবং গ্রামীণ স্টাইলের উপস্থাপনা সামাজিক যোগাযোগমাধ্যমে ব্যাপক সাড়া ফেলে। ফলে অল্প সময়ের মধ্যেই তিনি ভাইরাল হয়ে ওঠেন এবং হাজার হাজার মানুষ প্রতিদিন তার পেজে যুক্ত হতে থাকেন।
স্থানীয়রা বলছেন, তাজুর এই অর্জন কুড়িগ্রামের জন্য গর্বের বিষয়। তবে ভাইরাল হলেও তার আর্থিক অবস্থা এখনো তেমন পরিবর্তন হয়নি বলে জানা গেছে।
বিজ্ঞাপন
বিজ্ঞাপন