সোমবার; ১৩ এপ্রিল, ২০২৬ খ্রি. Dashboard

বিজ্ঞাপন

বিজ্ঞাপন দিন
সর্বশেষ :
সংবিধান সংস্কারের দাবিতে চাঁপাইনবাবগঞ্জে জামায়াতের বিক্ষোভ মিছিল ও সমাবেশ গণভোটের রায় বাস্তবায়নের দাবিতে কুড়িগ্রামে ১১ দলীয় ঐক্যের বিক্ষোভ কু‌ড়িগ্রা‌মের চিলমারীর ভাড়া বাসা থেকে এক যুবকের মরদেহ উদ্ধার জ্বালানি তেল নিতে কুড়িগ্রামে চালু হচ্ছে ফুয়েল কার্ড, লাগবে রেজিস্ট্রেশন-ড্রাইভিং লাইসেন্স কুড়িগ্রামের ফুলবাড়ীতে মানববন্ধনে স্লোগান ‘বর তুমি কার’

​কুড়িগ্রামে ট্রাক্টরের ধাক্কায় অটোচালক নিহত, আহত ৪

প্রকাশিত: শনিবার; ১১ এপ্রিল, ২০২৬ খ্রি. - ০৯:৫১ পি.এম. | দেখেছেন: ৩৫ জন।

​কুড়িগ্রামে ট্রাক্টরের ধাক্কায় অটোচালক নিহত, আহত ৪

আনোয়ার সাঈদ তিতু,

কুড়িগ্রাম প্রতিনিধি:- 

 

 

কুড়িগ্রাম জেলার উলিপুর উপজেলায় অটোচালক মোঃ নুর আমিন (৪০) ট্রাক্টরের আঘাতে মারা গেছেন। এই ঘটনার ফলে অন্তত চারজন আহত হয়েছেন। 

শনিবার দুপুর ১২টার দিকে কুড়িগ্রাম জেলার উলিপুর কেন্দ্রীয় বাস টার্মিনাল সংলগ্ন (চিলমারী-কুড়িগ্রাম) সড়কে দুর্ঘটনাটি ঘটে। আহতদের মধ্যে উল্লেখযোগ্য হলেন যাত্রী মোঃ রুহুল আমিন, মোছাঃ শিউলি বেগম, মোঃ তকি আহম্মেদ এবং নারু বর্মণ। 

প্রত্যক্ষদর্শীরা জানিয়েছেন, শনিবার দুপুর ১২টার সময় একটি যাত্রীবাহী অটোরিকশা কুড়িগ্রাম থেকে উলিপুর বাজারের দিকে যাচ্ছিল। এ সময় বিপরীত দিক থেকে আসা একটি ট্রাক্টর ব্যাটারি চালিত অটো রিকশাকে ধাক্কা দেয়। এই ধাক্কায় ঘটনাস্থলে অটো রিকশাচালক নুর আমিন মারা যান। 

গুরুতর আহত মোছাঃ শিউলী বেগমকে রংপুর মেডিকেল কলেজ হাসপাতালে নিয়ে যাওয়া হয়েছে। উলিপুর থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) মোঃ সাঈদ ইবনে সিদ্দিক জানান, ঘটনাস্থলে পুলিশ পাঠানো হয়েছে এবং ঘটনাটির প্রকৃত কারণ খুঁজে বের করার জন্য তদন্ত করা হচ্ছে। 

এই ব্যাপারে প্রয়োজনীয় আইনগত ব্যবস্থা গ্রহণের প্রক্রিয়া চলছে।

 

 

বিজ্ঞাপন

বিজ্ঞাপন