ইসলামী আন্দোলন বাংলাদেশ থেকে জামায়াতে যোগদান
মোঃ আব্দুল আউয়াল বাবু
স্টাফ রিপোর্টার
ইসলামী আন্দোলন বাংলাদেশ (চরমোনাই) হাতীবান্ধা উপজেলা শাখার প্রচার সম্পাদক মো. জাকারিয়া হাসান এবং সিংগীমারী ইউনিয়ন ইসলামী আন্দোলন বাংলাদেশ (চরমোনাই)-এর সভাপতি মো. মফিজুল ইসলামের ছেলে আশিকুর রহমান আশিক আনুষ্ঠানিকভাবে বাংলাদেশ জামায়াতে ইসলামীতে যোগদান করেছেন।
এ উপলক্ষে আয়োজিত যোগদান অনুষ্ঠানে নবাগতদের ফুল দিয়ে বরণ করে নেন বাংলাদেশ জামায়াতে ইসলামী লালমনিরহাট জেলা নায়েবে আমির হাবিবুর রহমান, সাবেক লালমনিরহাট জেলা আমির আতাউর রহমান, হাতীবান্ধা উপজেলা শাখার আমির রফিকুল ইসলাম রফিক এবং হাতীবান্ধা উপজেলা বাংলাদেশ জামায়াতে ইসলামীর সেক্রেটারি শহিদুল আলম নিরো।
অনুষ্ঠানে উপস্থিত নেতৃবৃন্দ নবাগতদের স্বাগত জানিয়ে ইসলামের আদর্শে উদ্বুদ্ধ হয়ে দেশ ও জাতির কল্যাণে ঐক্যবদ্ধভাবে কাজ করার আহ্বান জানান।
বিজ্ঞাপন
বিজ্ঞাপন