বৃহস্পতিবার; ২৬ ফেব্রুয়ারী, ২০২৬ খ্রি. Dashboard

বিজ্ঞাপন

বিজ্ঞাপন দিন
সর্বশেষ :
কুড়িগ্রামে দুই দিনব্যাপী "বই বিনিময়" উৎসব শুরু রংপুর সিটির সাবেক মেয়র সহ ৮ জনের বিরুদ্ধে দুদকের মামলা ডাচ বাংলার সোয়া ১১ কোটি টাকা ছিনতাই ভারতে পালিয়ে যাবার পথে আরো এক আসামি সুনামগঞ্জ সীমান্তে গ্রেফতার ছাত্রী হোষ্টেলে বালতি ভর্তি যৌন উপকরণ! জামালগঞ্জ সরকারি ডিগ্রি কলেজের হল সুপারকে অব্যাহতি কুড়িগ্রামে ৮০ শতাংশ পরিচ্ছন্নতাকর্মী হরিজন সম্প্রদায় থেকে নিয়োগের দাবিতে মানববন্ধন

কালীগঞ্জে পাঁচ অনলাইন জুয়াড়ি গ্রেপ্তার, উদ্ধার ৮২ সিম

প্রকাশিত: বুধবার; ২৫ ফেব্রুয়ারী, ২০২৬ খ্রি. - ০৫:১৩ পি.এম. | দেখেছেন: ৩৯ জন।

কালীগঞ্জে পাঁচ অনলাইন জুয়াড়ি গ্রেপ্তার, উদ্ধার ৮২ সিম

 

 

লালমনিরহাটের কালীগঞ্জে অভিযান চালিয়ে ৫ জন অনলাইন জুয়াড়িকে ৮২ টি সিমকার্ডসহ গ্রেপ্তার করেছে জেলা গোয়েন্দা শাখা (ডিবি)।

বুধবার (২৫ ফেব্রুয়ারি) রাত ২টার দিকে উপজেলার চন্দ্রপুর ইউনিয়নের উত্তর বত্রিশ হাজারী ও লতাবর এলাকায় পৃথক অভিযানে তাদের গ্রেপ্তার করা হয়।

 

​গ্রেফতাররা হলেন- কালীগঞ্জ উপজেলার চন্দ্রপুর ইউনিয়নের উত্তর বত্রিশ হাজারী গ্রামের মো. নাজমুল ইসলাম (২১), মো. রফিকুল ইসলাম আকাশ (২০), মো. মেহেদী হাসান (১৯), একই ইউনিয়নের লতাবর এলাকার মো. আশরাফুল ইসলাম আরিফুল (২৪) এবং নোয়াখালীর সুধনচর থানার হাজীগ্রামের মো. আফছার আলী (২৩)।

 

পুলিশ সূত্রে জানা যায়, গোপন সংবাদের ভিত্তিতে ডিবি পুলিশ উত্তর বত্রিশ হাজারী গ্রামের বাদশা মিয়ার বাড়িতে অভিযান চালায়। সেখান থেকে প্রথমে তিনজনকে গ্রেপ্তার করা হয়। পরে তাদের দেওয়া তথ্যের ভিত্তিতে লতাবর ঢাকাইয়া টারী এলাকায় দ্বিতীয় অভিযান চালিয়ে আরও দুইজনকে গ্রেপ্তার করা হয়। এ সময় তাদের কাছ থেকে অপরাধে ব্যবহৃত ৬টি স্মার্টফোন এবং ৮২টি অবৈধ সিম কার্ড জব্দ করা হয়। জব্দকৃত মোবাইলগুলোতে 399bet, ABC8, BGD55, NBAJEE, BETBDT-সহ প্রায় ২০টিরও বেশি অনলাইন জুয়ার অ্যাপস ইনস্টল করা ছিল।

 

​এ বিষয়ে লালমনিরহাটের জেলা পুলিশ সুপার মো. আসাদুজ্জামান স্বাক্ষরিত এক সংবাদ বিজ্ঞপ্তিতে জানানো হয়, এই চক্রটি বিভিন্ন ব্যক্তির আইডি কার্ড ব্যবহার করে অবৈধভাবে সিম রেজিস্ট্রেশন করে আসছিল। এসব সিম ব্যবহার করে তারা নিজেরা জুয়া খেলার পাশাপাশি স্থানীয় যুব সমাজের কাছে সিম বিক্রি ও অনলাইন জুয়ায় উদ্বুদ্ধ করে আসছিল। গ্রেপ্তারদের বিরুদ্ধে সাইবার সুরক্ষা অধ্যাদেশ-২০২৫ অনুযায়ী কালীগঞ্জ থানায় মামলা দায়েরের প্রক্রিয়া চলমান রয়েছে।

 


 

বিজ্ঞাপন

বিজ্ঞাপন