শুক্রবার; ৬ ফেব্রুয়ারী, ২০২৬ খ্রি. Dashboard

বিজ্ঞাপন

বিজ্ঞাপন দিন
সর্বশেষ :
বাংলাদেশের মানুষ পুরাতন রাজনীতি দেখতে চাই না -ডা. শফিকুর রহমান কালীগঞ্জ চাপারহাটে অঘোষিত লকডাউন! স্থবির হয়ে পড়েছে স্বাভাবিক জনজীবন চাঁপাইনবাবগঞ্জে জাতীয় গ্রন্থাগার দিবস-২০২৬ উদযাপন তিস্তাপারের মানুষের স্পষ্ট দাবি: এবার আর মৌখিক প্রতিশ্রুতি নয়, যারা নদীভাঙন রোধে স্থায়ী পদক্ষেপ নেবে, ভোট পাবে তারাই মাদকমুক্ত শিক্ষাঙ্গন গড়ার লক্ষ্যে শিক্ষার্থীদের মাঝে সচেতনতা সৃষ্টির জন্য, মাদক বিরোধী সভা অনুষ্ঠিত

কালীগঞ্জ চাপারহাটে অঘোষিত লকডাউন! স্থবির হয়ে পড়েছে স্বাভাবিক জনজীবন

প্রকাশিত: বৃহস্পতিবার; ৫ ফেব্রুয়ারী, ২০২৬ খ্রি. - ০৯:৫৫ পি.এম. | দেখেছেন: ৬০ জন।

কালীগঞ্জ চাপারহাটে অঘোষিত লকডাউন! স্থবির হয়ে পড়েছে স্বাভাবিক জনজীবন

 

মোঃ আব্দুল আউয়াল বাবু 
 

 

আজ বৃহস্পতিবার (৫ ফেব্রুয়ারি ২০২৬) সকাল ৯টা থেকে বিকেল ৫টা পর্যন্ত বাজার সমিতির ঘোষণায় চাপারহাট বাজারের সব দোকানপাট বন্ধ রাখা হয়েছে। তবে এই ঘোষণাকে কেন্দ্র করে এলাকায় তৈরি হয়েছে তীব্র আলোচনা ও ক্ষোভ।


স্থানীয়দের একাংশের অভিযোগ, বিএনপি প্রার্থী রোকনউদ্দিন বাবুল ক্ষমতায় না এসেও তার প্রভাব ইতোমধ্যে বাজারে কার্যকর হতে শুরু করেছে। অনেকের মতে, এই দোকান বন্ধের সিদ্ধান্ত নিছক প্রশাসনিক বা ব্যবসায়িক নয়—বরং এটি ক্ষমতা প্রদর্শনেরই একটি বার্তা।


বাজার এলাকায় সকাল থেকেই শাটার নামানো দোকান, ফাঁকা সড়ক ও থমথমে পরিবেশ দেখা গেছে। নিত্যপ্রয়োজনীয় পণ্য কিনতে এসে বিপাকে পড়েছেন সাধারণ মানুষ। শ্রমজীবী ও দিনমজুর শ্রেণির মানুষ সবচেয়ে বেশি ক্ষতিগ্রস্ত হয়েছেন।


একজন স্থানীয় ক্রেতা বলেন, “ভোট তো এখনো হয়নি। কিন্তু এমনভাবে বাজার বন্ধ—এটা দেখে মনে হচ্ছে ক্ষমতা আগেই দেখানো হচ্ছে।
অপরদিকে কয়েকজন ব্যবসায়ী জানান, বাজার সমিতির নাম ব্যবহার করে দোকান বন্ধের ঘোষণা এলেও এর পেছনে প্রভাবশালী মহলের চাপ কাজ করেছে বলে তারা মনে করছেন। কেউ কেউ বলছেন, দোকান খুললে সমস্যা হতে পারে—এই আশঙ্কায় বাধ্য হয়েই সবাই বন্ধ রেখেছেন।


সাধারণ জনগণের মধ্যে ধারণা তৈরি হয়েছে, নির্বাচনের আগেই যদি এমন প্রভাব বিস্তার শুরু হয়, তাহলে ভবিষ্যতে পরিস্থিতি আরও কঠিন হতে পারে। তারা বিষয়টিকে গণতান্ত্রিক পরিবেশের জন্য উদ্বেগজনক বলে মনে করছেন।


এ বিষয়ে বিএনপি প্রার্থী রোকনউদ্দিন বাবুলের কোনো বক্তব্য পাওয়া যায়নি। বাজার সমিতির পক্ষ থেকেও অভিযোগের বিষয়ে স্পষ্ট ব্যাখ্যা দেওয়া হয়নি।
এলাকাবাসীর দাবি, অবিলম্বে প্রশাসনের হস্তক্ষেপ ও নিরপেক্ষ অবস্থান নিশ্চিত করা না হলে চাপারহাটে অঘোষিত নিয়ন্ত্রণ আরও বিস্তৃত হতে পারে।

 

 

বিজ্ঞাপন

বিজ্ঞাপন