শনিবার; ১৪ মার্চ, ২০২৬ খ্রি. Dashboard

বিজ্ঞাপন

বিজ্ঞাপন দিন
সর্বশেষ :
হাতিবান্ধায় জামায়াতে ইসলামীর ইফতার মাহফিল অনুষ্ঠিত কু‌ড়িগ্রা‌ম সীমান্তে বিজিবি-বিএসএফের পতাকা বৈঠক; বাংলাদেশি যুবককে হস্তান্তর তিস্তার পাড় বাঁধনে নতুন করে ঘর বাঁধনের স্বপ্ন কুড়িগ্রামে ট্রাকের সাথে মুখোমুখি সংঘর্ষে মোটরসাইকেল আরোহী নিহত কুড়িগ্রামে চিলমারী-রৌমারী-রাজিবপুর নৌরুটে অতিরিক্ত ভাড়া রুখতে প্রশাসনের কঠোর অবস্থান

খালেদা জিয়ার সুস্থতা কামনায় হাতীবান্ধায় প্রেস-৫ এর দোয়া মাহফিল

প্রকাশিত: রবিবার; ৩০ নভেম্বর, ২০২৫ খ্রি. - ০৫:২৪ পি.এম. | দেখেছেন: ৩৭ জন।

খালেদা জিয়ার সুস্থতা কামনায় হাতীবান্ধায় প্রেস-৫ এর দোয়া মাহফিল

স্টাফ রিপোর্টার:

 


বাংলাদেশের তিন বারের সাবেক প্রধানমন্ত্রী ও বিএনপি'র চেয়ারপার্সন বেগম খালেদা জিয়ার দ্রুত সুস্থতা কামনায় লালমনিরহাটের সর্ববৃহৎ সাংবাদিক সংগঠন প্রেস-৫ লালমনিরহাট এর উদ্দোগে হাতীবান্ধা উপজেলায় রোববার   প্রেস-৫ লালমনিরহাট এর আহবায়ক কমিটির যুগ্ম আহবায়ক মোস্তাফিজার রহমান মোস্তফার সভাপতিত্বে অনুষ্ঠিত  দোয়া মাহফিলে উপস্থিত থেকে বক্তব্য রাখেন—গ্লোবাল টিভির লালমনিরহাট জেলা প্রতিনিধি রকিবুল হাসান রিপন,প্রেসফাইভ এর সদস্য জান্নাতুল নাঈম,,আমিনুর রহমান, শাহিন আলম প্রমুখ।

 

বক্তারা বলেন, বেগম খালেদা জিয়া দেশের একজন প্রবীণ ও জনপ্রিয় রাজনৈতিক ব্যক্তিত্ব। তাঁর সুস্থতা শুধু রাজনৈতিক কারণেই নয়, মানবিক বিবেচনায়ও অত্যন্ত গুরুত্বপূর্ণ। তাঁরা আরও বলেন, জাতির যেকোনো সংকটে বেগম জিয়া গুরুত্বপূর্ণ ভূমিকা রেখেছেন। তাই দেশের মানুষের দাবির প্রতি সম্মান দেখিয়ে তাঁর চিকিৎসার সার্বিক সুযোগ নিশ্চিত করা উচিত।

 

দোয়া মাহফিলে প্রেস-৫ হাতীবান্ধা উপজেলার সকল সদস্য উপস্থিত ছিলেন। তাদের মধ্যে ছিলেন ইলেকট্রনিক মিডিয়া, অনলাইন নিউজ পোর্টাল, প্রিন্ট মিডিয়া ও স্থানীয় সংবাদকর্মীরা। সবাই মিলে সাবেক প্রধানমন্ত্রী বেগম খালেদা জিয়ার দ্রুত আরোগ্য কামনা করেন এবং দেশের শান্তি, স্থিতিশীলতা ও জাতির সার্বিক মঙ্গল কামনা করেন।

 

অনুষ্ঠানের শেষে বিশেষ মোনাজাত পরিচালনা করা হয়। এতে দেশ ও জাতির মঙ্গল, সাংবাদিক সমাজের ঐক্য, এবং বেগম খালেদা জিয়ার দীর্ঘায়ু ও সুস্থতা কামনা করা হয়।

 

 

বিজ্ঞাপন

বিজ্ঞাপন