শনিবার; ১৪ মার্চ, ২০২৬ খ্রি. Dashboard

বিজ্ঞাপন

বিজ্ঞাপন দিন
সর্বশেষ :
হাতিবান্ধায় জামায়াতে ইসলামীর ইফতার মাহফিল অনুষ্ঠিত কু‌ড়িগ্রা‌ম সীমান্তে বিজিবি-বিএসএফের পতাকা বৈঠক; বাংলাদেশি যুবককে হস্তান্তর তিস্তার পাড় বাঁধনে নতুন করে ঘর বাঁধনের স্বপ্ন কুড়িগ্রামে ট্রাকের সাথে মুখোমুখি সংঘর্ষে মোটরসাইকেল আরোহী নিহত কুড়িগ্রামে চিলমারী-রৌমারী-রাজিবপুর নৌরুটে অতিরিক্ত ভাড়া রুখতে প্রশাসনের কঠোর অবস্থান

গায়ে হলুদের উৎসবের মাঝেই পুকুরে ডুবে কনের ছোট ভাইয়ের মৃত্যু

প্রকাশিত: রবিবার; ৩০ নভেম্বর, ২০২৫ খ্রি. - ১১:৪২ পি.এম. | দেখেছেন: ৩৯ জন।

গায়ে হলুদের উৎসবের মাঝেই পুকুরে ডুবে কনের ছোট ভাইয়ের মৃত্যু

 

লালমনিরহাট প্রতিনিধি:-

 


লালমনিরহাটের হাতীবান্ধা উপজেলায় বড় বোনের গায়ে হলুদের আয়োজন চলছিল। উৎসবমুখর পরিবেশে সবাই কনের হলুদ নিয়ে ব্যস্ত সময় কাটাচ্ছিলেন। ঠিক সেই সময়ে সবার অগোচরে কনের ছোট ভাই আব্দুর রহমান (২২ মাসের) বাড়ির পাশের পুকুরে পড়ে ডুবে মৃত্যু হয়েছে।


রবিবার ৩০ নভেম্বর) দুপুরে সিঙ্গিমারী ইউনিয়নের মধ্য গড্ডিমারী এলাকায় এই ঘটনাটি ঘটে।

নিহত শিশু আব্দুর রহমান ওই এলাকার নূর নবীর ছোট ছেলে।
 
পরিবার সূত্রে জানা যায়, সকাল থেকেই বড় মেয়ের বিয়ের আয়োজনে ব্যস্ত ছিলেন বাবা-মা। দুপুরে একদিকে চলছিল কনের গায়ে হলুদ, অন্যদিকে আমন্ত্রিত অতিথিদের খাবার পরিবেশন-সব মিলিয়ে বিয়ে বাড়িতে উৎসবের আমেজে সবাই ব্যস্ত সময় কাটাচ্ছিলেন।সেই সুযোগে পরিবারের সবার অগোচরে ২২ মাসের শিশু আব্দুর রহমান কখন বাড়ির পাশের পুকুরে পড়ে যায়, কেউই বুঝতে পাননি।পরিবারের সদস্যরা দীর্ঘক্ষণ তাকে দেখতে না পেয়ে খোঁজাখুঁজি শুরু করেন খোঁজাখুঁতির এক পর্যায়ে হঠাৎ পুকুরে মরদেহ ভাসতে দেখা যায়।দ্রুত তাকে উদ্ধার করে হাতীবান্ধা স্বাস্থ্য কমপ্লেক্সে নেওয়া হলে কর্তব্যরত চিকিৎসক আব্দুর রহমানকে মৃত ঘোষণা করেন।

নিহত শিশুর বাবা নূর নবী জানান, বড় মেয়ের আজ বিদায় হলুদের প্রস্তুতিতে সবাই এতটাই ব্যস্ত ছিল যে কখন ছোট্ট রহমান পুকুরের পানিতে পড়ে যায়, কেউ বুঝতেই পারেনি। ঘটনাটি বলতে গিয়েই তিনি হাউমাউ করে কেঁদে ফেলেন।

হাতীবান্ধা থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) মাহমুদুন্নবী মৃত্যুর ঘটনাটি সত্যতা নিশ্চিত করেছেন।

 

 

বিজ্ঞাপন

বিজ্ঞাপন