শুক্রবার; ২৭ মার্চ, ২০২৬ খ্রি. Dashboard

বিজ্ঞাপন

বিজ্ঞাপন দিন
সর্বশেষ :
পঞ্চগড়ে ভয়াবহ সড়ক দুর্ঘটনা, ৪০ যাত্রী নিয়ে উল্টে গেল বাস ঢাকার শাহআলী মাজার এলাকায় হাতীবান্ধার যুবকের মরদেহ উদ্ধার, পরিচয় শনাক্তে সহায়তা কামনা চাঁপাইনবাবগঞ্জে স্বাধীনতা দিবস উপলক্ষে মুক্তিযোদ্ধাদের সংবর্ধনা ফুলবাড়ীতে মহান স্বাধীনতা দিবস উপলক্ষে আলোচনা ও দোয়া মাহফিল অনুষ্ঠিত চিলমারীতে হিন্দু ধর্মালম্বীদের অষ্টমীর স্নান সম্পন্ন

চন্দ্রপুরে যুবদল নেতা নারীর সঙ্গে আপত্তিকর অবস্থায় আটক

প্রকাশিত: বুধবার; ২৫ মার্চ, ২০২৬ খ্রি. - ০৯:৫৫ পি.এম. | দেখেছেন: ৫৪ জন।

চন্দ্রপুরে যুবদল নেতা নারীর সঙ্গে আপত্তিকর অবস্থায় আটক


নুর আমিন রহমান

 


লালমনিরহাটের চন্দ্রপুর ইউনিয়নে যুবদলের এক নেতাকে নারীর সঙ্গে আপত্তিকর অবস্থায় আটক করার অভিযোগ উঠেছে। পরে পুলিশ ঘটনাস্থলে পৌঁছে তাকে উদ্ধার করে নিয়ে যায়।

 

স্থানীয় সূত্রে জানা যায়, চন্দ্রপুর ইউনিয়নের ২ নম্বর ওয়ার্ডের বোতলা এলাকায় আজ এ ঘটনা ঘটে। অভিযুক্ত শাহীনুর ইসলাম শাহীন ইউনিয়ন যুবদলের সাধারণ সম্পাদক হিসেবে দায়িত্ব পালন করছেন বলে জানা গেছে।


এলাকাবাসীর দাবি, সন্দেহজনক পরিস্থিতিতে তাকে এক নারীর সঙ্গে দেখতে পেয়ে স্থানীয়রা আটক করেন।


খবর পেয়ে পুলিশ ঘটনাস্থলে গিয়ে পরিস্থিতি নিয়ন্ত্রণে আনে এবং শাহীনুর ইসলাম শাহীনকে সেখান থেকে উদ্ধার করে থানায় নিয়ে যায়।


এ বিষয়ে স্থানীয়দের মধ্যে ব্যাপক আলোচনা ও প্রতিক্রিয়া সৃষ্টি হয়েছে। তবে ঘটনাটি নিয়ে পুলিশের পক্ষ থেকে আনুষ্ঠানিক কোনো বক্তব্য পাওয়া যায়নি।


ঘটনার সত্যতা যাচাই ও প্রয়োজনীয় আইনি ব্যবস্থা প্রক্রিয়াধীন রয়েছে বলে সংশ্লিষ্ট সূত্র জানিয়েছে।

 

 

বিজ্ঞাপন

বিজ্ঞাপন