রবিবার; ১৫ মার্চ, ২০২৬ খ্রি. Dashboard

বিজ্ঞাপন

বিজ্ঞাপন দিন
সর্বশেষ :
কুড়িগ্রামে তিস্তা নদীর তীর সংরক্ষণ কাজে অনিয়মের অভিযোগ, এলাকাবাসীর বাধায় কাজ বন্ধ বিয়ের প্রলোভনে ধর্ষণের অভিযোগে কুড়িগ্রামে ইউপি চেয়ারম্যান গ্রেফতার তিস্তা মহাপরিকল্পনার কাজ দ্রুত শুরু হবে, কুড়িগ্রামে ত্রাণমন্ত্রী মোহনপুরে অপপ্রচারের প্রতিবাদে সংবাদ সম্মেলন বিদ্যানন্দের বড় কড়াই উদ্বোধন করলেন ত্রাণমন্ত্রী, একসাথে রান্না হবে লাখ মানুষের

ডেঙ্গু প্রতিরোধে সবাইকে পরিষ্কার থাকার আহ্বান লালমনিরহাটে-ত্রাণমন্ত্রী দুলু

প্রকাশিত: শনিবার; ১৪ মার্চ, ২০২৬ খ্রি. - ০৯:৩৮ পি.এম. | দেখেছেন: ৪৮ জন।

ডেঙ্গু প্রতিরোধে সবাইকে পরিষ্কার থাকার আহ্বান লালমনিরহাটে-ত্রাণমন্ত্রী দুলু

স্টাফ রিপোর্টার:

 

 

ডেঙ্গুসহ মশাবাহিত অন্যান্য রোগ প্রতিরোধে জনসচেতনতা বাড়ানোর লক্ষ্যে লালমনিরহাটে বিশেষ র‍্যালি ও পরিষ্কার-পরিচ্ছন্নতা অভিযান পরিচালিত হয়েছে। শনিবার সকালে দুর্যোগ ব্যবস্থাপনা ও ত্রাণমন্ত্রী অধ্যক্ষ আসাদুল হাবিবের নেতৃত্বে এই কর্মসূচি পালিত হয়।

শনিবার(১৪ মার্চ) সকালে ​সদর উপজেলা প্রশাসন ও বড়বাড়ি ইউনিয়ন পরিষদের আয়োজনে বড়বাড়ি বাজার থেকে একটি সচেতনতামূলক র‍্যালি বের করা হয়। র‍্যালিটি বাজারের বিভিন্ন সড়ক প্রদক্ষিণ করে শিমুলতলা বাজারে গিয়ে শেষ হয়। এরপর মন্ত্রী নিজে উপস্থিত থেকে বাজার এলাকায় পরিষ্কার-পরিচ্ছন্নতা অভিযানে অংশ নেন।

​সাংবাদিকদের সঙ্গে আলাপকালে ত্রাণমন্ত্রী বলেন, প্রধানমন্ত্রী তারেক রহমানের নির্দেশনা অনুযায়ী আমাদের সবাইকে পরিষ্কার-পরিচ্ছন্ন থাকতে হবে। ডেঙ্গুর উৎস নির্মূলে সচেতনতার কোনো বিকল্প নেই। কোথাও যেন নোংরা বা পানি জমে না থাকে, সে বিষয়ে আমরা সাধারণ মানুষকে উদ্বুদ্ধ করছি।

​তিনি আরও জানান, এই সচেতনতামূলক কার্যক্রম জেলাজুড়ে ধারাবাহিকভাবে চলবে। নিজ নিজ বাড়ি এবং ব্যবসায়িক প্রতিষ্ঠানের আঙিনা পরিষ্কার রাখার জন্য তিনি সর্বস্তরের মানুষের প্রতি আহ্বান জানান।

​কর্মসূচিতে মন্ত্রীর সঙ্গে আরও উপস্থিত ছিলেন লালমনিরহাটের জেলা প্রশাসক এইচ এম রকিব হায়দার, সিভিল সার্জন আব্দুল হাকিম, স্থানীয় সরকার বিভাগের উপপরিচালক রাজিব আহসান এবং সদর উপজেলা নির্বাহী কর্মকর্তা মনোনীতা দাস। এ সময় রাজনৈতিক নেতৃবৃন্দ, সরকারি কর্মকর্তা ও স্থানীয় জনসাধারণ র‍্যালিতে অংশ নেন।

 

 

বিজ্ঞাপন

বিজ্ঞাপন