বুধবার; ৮ এপ্রিল, ২০২৬ খ্রি. Dashboard

বিজ্ঞাপন

বিজ্ঞাপন দিন
সর্বশেষ :
চাঁপাইনবাবগঞ্জে জেলা পুলিশের মাস্টার প্যারেড ও মাসিক কল্যান সভা অনুষ্ঠিত চাঁপাইনবাবগঞ্জে ডিবি পুলিশের অভিযানে ১৫০ গ্রাম হেরোইন উদ্ধার, নারী গ্রেপ্তার চাঁপাইনবাবগঞ্জে প্রকৃতির তা'ণ্ডব শিলা বৃষ্টিতে ব্যাপক ক্ষতির আশঙ্কা কুড়িগ্রামের রৌমারীতে পুকুর পাড় থেকে এক ব্যক্তির মরদেহ উদ্ধার বেহাল দশায় কুড়িগ্রাম সদর জেনারেল হাসপাতাল; সংকটে জরুরি স্বাস্থ্যসেবা

তিস্তা ব্যারেজে সোনালী লাইফ ইন্স্যুরেন্স পিএলসি’র বার্ষিক বনভোজন অনুষ্ঠিত

প্রকাশিত: মঙ্গলবার; ৭ এপ্রিল, ২০২৬ খ্রি. - ০৩:০৩ পি.এম. | দেখেছেন: ৩৪ জন।

তিস্তা ব্যারেজে সোনালী লাইফ ইন্স্যুরেন্স পিএলসি’র বার্ষিক বনভোজন অনুষ্ঠিত

নুর আমিন রহমান

স্টাফ রিপোর্টার:

 

 


ইসলামী শরিয়াহ মোতাবেক পরিচালিত জীবন বীমা প্রতিষ্ঠান সোনালী লাইফ ইন্স্যুরেন্স পিএলসি-এর উদ্যোগে বার্ষিক বনভোজন ও পিকনিক আনন্দঘন পরিবেশে অনুষ্ঠিত হয়েছে। লালমনিরহাট জেলার হাতীবান্ধা উপজেলার মনোরম তিস্তা ব্যারেজ এলাকায় আয়োজিত এ অনুষ্ঠানে প্রতিষ্ঠানের বিভিন্ন পর্যায়ের কর্মকর্তা-কর্মচারীরা অংশগ্রহণ করেন।


অনুষ্ঠানে সঞ্চালনা করেন হেড অফিসের ট্রেইনার ও হেড অব ট্রেইনার জনাব মোঃ মিজানুর রহমান।


ঢাকা হেড অফিস থেকে প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন প্রতিষ্ঠানের ডি.এম.ডি জনাব মোঃ আব্দুল্লাহিল কাফি। বিশেষ অতিথি হিসেবে উপস্থিত ছিলেন এ.এম.ডি জনাব মোঃ আরফিন বাদল রনি।
অনুষ্ঠানে আরও উপস্থিত ছিলেন পঞ্চগড় মেট্রো ব্রাঞ্চ ম্যানেজার মোঃ আব্দুল খালেক, বোদা মেট্রোর ব্রাঞ্চ ম্যানেজার নরেশ চন্দ্র বর্মন, সিনিয়র ইউনিট ম্যানেজার মোঃ আবু বাকের (সাবেক সহকারী অধ্যাপক, দেবীগঞ্জ মহিলা কলেজ), দেবীগঞ্জ মেট্রোর সিনিয়র ইউনিট ম্যানেজার মোঃ ফরহাদ হোসেন এবং সদ্য পদোন্নতিপ্রাপ্ত ব্রাঞ্চ ম্যানেজার মোঃ মনিরুজ্জামান রনি ও সোহাগ চন্দ্র রায়।


এছাড়াও উপস্থিত ছিলেন হাতীবান্ধা মেট্রোর সম্মানিত অভিভাবক মোঃ আবুল কালাম আজাদ, ডিমলা ব্রাঞ্চের ব্রাঞ্চ ম্যানেজার মোঃ সোবহান আলী, সিনিয়র ইউনিট ম্যানেজার মোঃ আনোয়ার হোসেন, মোঃ আলী ইখতিয়ার সাজু, মোস্তাকিম ইসলাম বাবু, তপন চন্দ্র রায়, ইউনিট ম্যানেজার মোছা আইরিন নাহার ও মোঃ রেজওয়ানুর রহমান।


এছাড়া ডিমলা ব্রাঞ্চের সিনিয়র আইটি অফিসার মোঃ জহুরুল ইসলাম এবং অফিস সহকারী মোঃ আল আমিন অনুষ্ঠানে উপস্থিত ছিলেন।


অনুষ্ঠানে বক্তারা বলেন, ইসলামী শরিয়াহভিত্তিক জীবন বীমা মানুষের ভবিষ্যৎ আর্থিক নিরাপত্তা নিশ্চিত করতে গুরুত্বপূর্ণ ভূমিকা রাখছে। সোনালী লাইফ ইন্স্যুরেন্স পিএলসি দীর্ঘদিন ধরে গ্রাহকদের আস্থা অর্জন করে আর্থিক সঞ্চয়ের বিশ্বস্ত ঠিকানা হিসেবে কাজ করে যাচ্ছে।


দিনব্যাপী আয়োজনে আনন্দঘন পরিবেশে খেলাধুলা, সাংস্কৃতিক আয়োজন ও পারস্পরিক সৌহার্দ্য বৃদ্ধির নানা কর্মসূচি অনুষ্ঠিত হয়, যা অংশগ্রহণকারীদের মাঝে উৎসবমুখর পরিবেশ সৃষ্টি করে।

 

 

 

বিজ্ঞাপন

বিজ্ঞাপন