শনিবার; ১৪ মার্চ, ২০২৬ খ্রি. Dashboard

বিজ্ঞাপন

বিজ্ঞাপন দিন
সর্বশেষ :
হাতিবান্ধায় জামায়াতে ইসলামীর ইফতার মাহফিল অনুষ্ঠিত কু‌ড়িগ্রা‌ম সীমান্তে বিজিবি-বিএসএফের পতাকা বৈঠক; বাংলাদেশি যুবককে হস্তান্তর তিস্তার পাড় বাঁধনে নতুন করে ঘর বাঁধনের স্বপ্ন কুড়িগ্রামে ট্রাকের সাথে মুখোমুখি সংঘর্ষে মোটরসাইকেল আরোহী নিহত কুড়িগ্রামে চিলমারী-রৌমারী-রাজিবপুর নৌরুটে অতিরিক্ত ভাড়া রুখতে প্রশাসনের কঠোর অবস্থান

তুরস্ক প্রবাসীর অর্থায়নে হাতীবান্ধা-পাটগ্রামে ২১০ একাডেমির যাত্রা শুরু

প্রকাশিত: মঙ্গলবার; ২ ডিসেম্বর, ২০২৫ খ্রি. - ০৮:৩৬ পি.এম. | দেখেছেন: ৩৭ জন।

তুরস্ক প্রবাসীর অর্থায়নে হাতীবান্ধা-পাটগ্রামে ২১০ একাডেমির যাত্রা শুরু

 

লালমনিরহাট প্রতিনিধি:-

 

 

লালমনিরহাটে প্রাথমিক শিক্ষার ভিত্তি শক্তিশালীকরণে তুরস্ক প্রবাসীর মহৎ উদ্যোগ
টার্কিশ প্রবাসী উদ্যোক্তা শিহাব আহমেদের উদ্যোগে ২১০টি 'শিশু বিকাশ একাডেমি' স্থাপন শুরু হয়েছে।

প্রাথমিক শিক্ষাব্যবস্থার ভিত্তি সুদৃঢ় করতে এক ব্যতিক্রমী ও জনকল্যাণমূলক উদ্যোগ হাতে নিয়েছেন তুরস্ক প্রবাসী তরুণ উদ্যোক্তা শিহাব আহমেদ। তাঁর ব্যক্তিগত অর্থায়নে লালমনিরহাট জেলার ১৮৯টি ওয়ার্ডে মোট ২১০টি শিহাব আহমেদ শিশু বিকাশ একাডেমি স্থাপনের কার্যক্রম শুরু হয়েছে।

 

মঙ্গলবার (২ ডিসেম্বর)  দুপুরে লালমনিরহাটের হাতীবান্ধা উপজেলার বড়খাতা ইউনিয়নের তেলিটারি গ্রামে আনুষ্ঠানিকভাবে প্রথম শিশু বিকাশ একাডেমির উদ্বোধন করা হয়। সংগঠনের প্রতিষ্ঠাতা ও তরুণ উদ্যোক্তা শিহাব আহমেদ নিজেই ফিতা কেটে এই শিক্ষাপ্রতিষ্ঠানের শুভ সূচনা করেন।

 

শিহাব আহমেদ বলেন,"এই শিশু বিকাশ একাডেমি প্রতিষ্ঠার উদ্যোগের মূল লক্ষ্য হলো এমন একটি প্রজন্ম গড়ে তোলা, যারা কেবল জ্ঞানেই নয়, বরং উন্নত মূল্যবোধ ও নৈতিকতায়ও সমৃদ্ধ হবে। আমাদের স্বপ্ন, প্রতিটি শিশু যেন দেশের যোগ্য নাগরিক হিসেবে গড়ে ওঠে।

 

 

বিজ্ঞাপন

বিজ্ঞাপন