নওদাবাস ইউনিয়নে অসহায়দের মাঝে চাউল বিতরণ
মোঃ শাহজাহান আলী শামীম
হাতীবান্ধা উপজেলা প্রতিনিধি
নওদাবাস ইউনিয়নে অসহায় ও দরিদ্র মানুষের মাঝে ১০ কেজি করে চাউল বিতরণ করা হয়েছে। বুধবার (১৮ মার্চ) দুপুরের পর মানবিক সহায়তার অংশ হিসেবে এ কর্মসূচির আয়োজন করা হয়।
অনুষ্ঠানে প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন মাননীয় সংসদ সদস্য (এমপি) ব্যারিস্টার হাসান রাজী প্রধান। তিনি বলেন, সরকারের পক্ষ থেকে অসহায় ও দুস্থ মানুষের পাশে দাঁড়ানোর এ ধরনের উদ্যোগ ভবিষ্যতেও অব্যাহত থাকবে। পাশাপাশি তিনি সমাজের বিত্তবান ও সচ্ছল ব্যক্তিদের দরিদ্র মানুষের সহায়তায় এগিয়ে আসার আহ্বান জানান।
এ সময় উপস্থিত ছিলেন হাতীবান্ধা উপজেলার নির্বাহী অফিসার মোছা. আফরিন হক, প্রকল্প বাস্তবায়ন কর্মকর্তা উত্তম কুমার নন্দী এবং স্থানীয় ইউপি সদস্যবৃন্দ।
এছাড়াও অনুষ্ঠানে স্থানীয় জনপ্রতিনিধি, গণ্যমান্য ব্যক্তিবর্গ এবং এলাকার সাধারণ জনগণ উপস্থিত ছিলেন। সুশৃঙ্খল পরিবেশে উপকারভোগীদের মাঝে চাউল বিতরণ করা হয়।
স্থানীয়রা জানান, এ ধরনের উদ্যোগ তাদের দৈনন্দিন জীবনে গুরুত্বপূর্ণ সহায়তা প্রদান করে এবং ভবিষ্যতেও এ কার্যক্রম অব্যাহত থাকবে বলে তারা আশাবাদ ব্যক্ত করেন।
বিজ্ঞাপন
বিজ্ঞাপন