সোমবার; ১৩ এপ্রিল, ২০২৬ খ্রি. Dashboard

বিজ্ঞাপন

বিজ্ঞাপন দিন
সর্বশেষ :
সংবিধান সংস্কারের দাবিতে চাঁপাইনবাবগঞ্জে জামায়াতের বিক্ষোভ মিছিল ও সমাবেশ গণভোটের রায় বাস্তবায়নের দাবিতে কুড়িগ্রামে ১১ দলীয় ঐক্যের বিক্ষোভ কু‌ড়িগ্রা‌মের চিলমারীর ভাড়া বাসা থেকে এক যুবকের মরদেহ উদ্ধার জ্বালানি তেল নিতে কুড়িগ্রামে চালু হচ্ছে ফুয়েল কার্ড, লাগবে রেজিস্ট্রেশন-ড্রাইভিং লাইসেন্স কুড়িগ্রামের ফুলবাড়ীতে মানববন্ধনে স্লোগান ‘বর তুমি কার’

পাটগ্রামে অটোরিকশার ধাক্কায় এক পথচারী আহত

প্রকাশিত: শুক্রবার; ১০ এপ্রিল, ২০২৬ খ্রি. - ০৯:২৩ পি.এম. | দেখেছেন: ৩৮ জন।

পাটগ্রামে অটোরিকশার ধাক্কায় এক পথচারী আহত

মোঃ সজিব ইসলাম জয়

 

 

লালমনিরহাটের পাটগ্রাম উপজেলার কাফির বাজার এলাকায় অটোরিকশার ধাক্কায় পথচারী ইমদাদুল হক আহত হয়েছেন। 

স্থানীয় সূত্রে জানা যায়, আজ বৃহস্পতিবার (০৯ এপ্রিল ২০২৬) কাফির বাজারের ব্যস্ত সড়কে একটি দ্রুতগামী অটোরিকশা নিয়ন্ত্রণ হারিয়ে ইমদাদুল হককে ধাক্কা দেয়। এতে তিনি গুরুতর আহত হন। 

দুর্ঘটনার পর অটোরিকশার চালক ঘটনাস্থল থেকে পালিয়ে যায়, ফলে তাকে তাৎক্ষণিকভাবে শনাক্ত করা সম্ভব হয়নি। 

পরে স্থানীয়রা দ্রুত আহত ইমদাদুল হককে উদ্ধার করে নিকটস্থ হাসপাতালে পাঠান। এ ঘটনায় এলাকাবাসীর মধ্যে ক্ষোভ বিরাজ করছে। 

তাদের অভিযোগ, বাজার এলাকায় যানবাহনের বেপরোয়া গতি ও ট্রাফিক নিয়ন্ত্রণের অভাবে প্রায়ই এমন দুর্ঘটনা ঘটছে।  

দ্রুত পলাতক চালককে গ্রেফতার করে আইনের আওতায় আনার দাবি জানিয়েছেন স্থানীয়রা। 

 

বিজ্ঞাপন

বিজ্ঞাপন