মঙ্গলবার; ২১ এপ্রিল, ২০২৬ খ্রি. Dashboard

বিজ্ঞাপন

বিজ্ঞাপন দিন
সর্বশেষ :
রংপুরে সিজারের পর পেটে কাপড় রেখে সেলাইয়ের অভিযোগ চাঁপাইনবাবগঞ্জে মাদকবিরোধী প্রশিক্ষণ ও আলোচনা সভা অনুষ্ঠিত কুড়িগ্রাম সদরে জ্বালানি তেল বিতরণে শৃঙ্খলা আনতে 'ফুয়েল কার্ড' চালু কুড়িগ্রামে আজ থেকে শুরু হাম-রুবেলা টিকাদান কর্মসূচি কুড়িগ্রামের শিলাবৃষ্টিতে তিস্তার চরে মরিচ-পেঁয়াজসহ ফসলের ক্ষতি

পাটগ্রামে ইসলামী আদর্শ বিদ্যানিকেতনে বিদায় ও বরণ অনুষ্ঠান অনুষ্ঠিত

প্রকাশিত: বৃহস্পতিবার; ১৬ এপ্রিল, ২০২৬ খ্রি. - ০৪:৪৭ পি.এম. | দেখেছেন: ৭৮ জন।

পাটগ্রামে ইসলামী আদর্শ বিদ্যানিকেতনে বিদায় ও বরণ অনুষ্ঠান অনুষ্ঠিত

স্টাফ রিপোর্টার:

 


লালমনিরহাটের পাটগ্রাম উপজেলার ঐতিহ্যবাহী শিক্ষাপ্রতিষ্ঠান ইসলামী আদর্শ বিদ্যানিকেতন উচ্চ বিদ্যালয়ে এসএসসি ২০২৬ সালের শিক্ষার্থীদের বিদায় সংবর্ধনা ও ষষ্ঠ শ্রেণির নবাগত শিক্ষার্থীদের বরণ অনুষ্ঠান অনুষ্ঠিত হয়েছে।

বৃহস্পতিবার (১৬ এপ্রিল) আয়োজিত এ অনুষ্ঠানে প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন বাংলাদেশ জামায়াতে ইসলামীর কেন্দ্রীয় শিল্প ও বাণিজ্য ফোরামের ভাইস প্রেসিডেন্ট, হাতীবান্ধা-পাটগ্রাম উন্নয়ন চেয়ারম্যান ও বিশিষ্ট সমাজসেবক আলহাজ্ব মো. আনোয়ারুল ইসলাম রাজু।

প্রতিষ্ঠানের পরিচালনা পর্ষদের সদস্য জনাব ফজল মাহমুদের সভাপতিত্বে অনুষ্ঠানে বিশেষ অতিথি হিসেবে উপস্থিত ছিলেন পাটগ্রাম আল-আমিন ট্রাস্টের চেয়ারম্যান, জেলা জামায়াতের সাবেক আমীর ও কেন্দ্রীয় ইউনিট সদস্য অধ্যাপক আতাউর রহমান।

এছাড়াও অনুষ্ঠানে উপস্থিত ছিলেন উপজেলা জামায়াতের আমীর হাফেজ মাওলানা শোয়াইব আহমেদ, ইসলামী ছাত্রশিবির লালমনিরহাট জেলা শাখার সভাপতি মো. আশরাফুল আলম সালেহী, উপজেলা জামায়াতের সেক্রেটারি মো. মোনোয়ার হোসেন লিটন, বিশিষ্ট জামায়াত নেতা কাজী একরামুল হক, উপজেলা জামায়াতের অর্থ সম্পাদক হাফেজ মাওলানা নাসির উদ্দিন বেলাল এবং ইসলামী ছাত্রশিবির পাটগ্রাম উপজেলা শাখার সভাপতি আলমগীর খোরশেদসহ স্থানীয় গণ্যমান্য ব্যক্তিবর্গ।

 

অনুষ্ঠানে বিদায়ী শিক্ষার্থীদের উদ্দেশ্যে অতিথিরা দিকনির্দেশনামূলক বক্তব্য দেন এবং তাদের উজ্জ্বল ভবিষ্যৎ কামনা করেন। একইসঙ্গে নবাগত শিক্ষার্থীদের ফুল দিয়ে বরণ করে নেওয়া হয়।

 

অনুষ্ঠানের সার্বিক তত্ত্বাবধানে ছিলেন প্রতিষ্ঠানের প্রধান শিক্ষক মো. আনিসুল ইসলাম। এ সময় শিক্ষক-শিক্ষিকা, অভিভাবক ও শিক্ষার্থীদের স্বতঃস্ফূর্ত উপস্থিতিতে পুরো অনুষ্ঠান প্রাণবন্ত হয়ে ওঠে।

 

 

বিজ্ঞাপন

বিজ্ঞাপন