বুধবার; ২৫ মার্চ, ২০২৬ খ্রি. Dashboard

বিজ্ঞাপন

বিজ্ঞাপন দিন
সর্বশেষ :
আজও চালকদের দীর্ঘ লাইন, তেল শুন্য কুড়িগ্রাম মনোহরদী থানা প্রেসক্লাবের মাসিক সভা অনুষ্ঠিত. পাটগ্রামে হত্যা মামলার ওয়ারেন্টে জামায়াত নেতা গ্রেপ্তার, পাল্টা অভিযোগ রাজনৈতিক হয়রানির ‎হাতীবান্ধায় নূরানি ও হাফেজিয়া মডেল মাদ্রাসার নতুন ভবনের ছাদ ঢালাই কাজের শুভ সূচনা যুদ্ধ বন্ধে উভয় পক্ষই চুক্তি করতে সম্মত হয়েছি: ট্রাম্প

পাটগ্রামে জামায়াতে ইসলামীর উদ্যোগে ঈদ পুনর্মিলনী অনুষ্ঠিত

প্রকাশিত: সোমবার; ২৩ মার্চ, ২০২৬ খ্রি. - ১০:১৪ পি.এম. | দেখেছেন: ৩৬ জন।

পাটগ্রামে জামায়াতে ইসলামীর উদ্যোগে ঈদ পুনর্মিলনী অনুষ্ঠিত

নুর আমিন রহমান

 


পবিত্র ঈদুল ফিতর ২০২৬ উপলক্ষে ঈদের দ্বিতীয় দিন (২২ মার্চ, রোববার) বাংলাদেশ জামায়াতে ইসলামী পাটগ্রাম উপজেলা শাখার উদ্যোগে এক প্রাণবন্ত ঈদ পুনর্মিলনী অনুষ্ঠান অনুষ্ঠিত হয়েছে।

 

অনুষ্ঠানে প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন বাংলাদেশ জামায়াতে ইসলামী লালমনিরহাট জেলা শাখার সেক্রেটারি অ্যাডভোকেট ফিরোজ হায়দার  লাভলু। বিশেষ অতিথি হিসেবে উপস্থিত ছিলেন বাংলাদেশ জামায়াতে ইসলামী হাতীবান্ধা উপজেলা শাখার আমির রফিকুল ইসলাম এবং উপজেলা সেক্রেটারি শাহিদুল আলম নিরো।


এ সময় বিভিন্ন পর্যায়ের নেতৃবৃন্দ ও কর্মীরা অংশগ্রহণ করেন। অনুষ্ঠানে ঈদের আনন্দ ভাগাভাগির পাশাপাশি পারস্পরিক সৌহার্দ্য, ভ্রাতৃত্ববোধ ও সাংগঠনিক ঐক্য আরও সুদৃঢ় করার আহ্বান জানানো হয়।


আয়োজকরা জানান, এ ধরনের আয়োজন নেতাকর্মীদের মাঝে সম্প্রীতি বৃদ্ধি এবং সংগঠনের কার্যক্রমকে আরও গতিশীল করতে গুরুত্বপূর্ণ ভূমিকা রাখবে।


উপজেলা আমীর হাফেজ মাওলানা শোয়াইব আহমেদের সভাপতিত্বে আয়োজিত অনুষ্ঠানে প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন গণমানুষের নেতা, হাতীবান্ধা-পাটগ্রাম উন্নয়ন ফোরামের চেয়ারম্যান আলহাজ্ব মোঃ আনোয়ারুল ইসলাম রাজু। তিনি উপস্থিত নেতাকর্মী ও সাধারণ মানুষের সঙ্গে ঈদের আনন্দ ভাগাভাগি করেন, কুশল বিনিময় করেন এবং সমাজে সৌহার্দ্য, সম্প্রীতি ও ঐক্য প্রতিষ্ঠার আহ্বান জানান।


আয়োজকরা জানান, ঈদের এই পুনর্মিলনী অনুষ্ঠান পারস্পরিক ভ্রাতৃত্ববোধ, সৌহার্দ্য এবং সাংগঠনিক বন্ধনকে আরও সুদৃঢ় করতে গুরুত্বপূর্ণ ভূমিকা রেখেছে। অনুষ্ঠানে অংশগ্রহণকারীদের মাঝে উৎসবমুখর পরিবেশ বিরাজ করে।

 

 

বিজ্ঞাপন

বিজ্ঞাপন