শুক্রবার; ২৭ মার্চ, ২০২৬ খ্রি. Dashboard

বিজ্ঞাপন

বিজ্ঞাপন দিন
সর্বশেষ :
পঞ্চগড়ে ভয়াবহ সড়ক দুর্ঘটনা, ৪০ যাত্রী নিয়ে উল্টে গেল বাস ঢাকার শাহআলী মাজার এলাকায় হাতীবান্ধার যুবকের মরদেহ উদ্ধার, পরিচয় শনাক্তে সহায়তা কামনা চাঁপাইনবাবগঞ্জে স্বাধীনতা দিবস উপলক্ষে মুক্তিযোদ্ধাদের সংবর্ধনা ফুলবাড়ীতে মহান স্বাধীনতা দিবস উপলক্ষে আলোচনা ও দোয়া মাহফিল অনুষ্ঠিত চিলমারীতে হিন্দু ধর্মালম্বীদের অষ্টমীর স্নান সম্পন্ন

পাটিকাপাড়া ইউনিয়নে জামায়াতে ইসলামীর ঈদ পুনর্মিলনী অনুষ্ঠানে একাধিক ব্যক্তির যোগদান

প্রকাশিত: বুধবার; ২৫ মার্চ, ২০২৬ খ্রি. - ০৯:৫৯ পি.এম. | দেখেছেন: ৪০ জন।

পাটিকাপাড়া ইউনিয়নে জামায়াতে ইসলামীর ঈদ পুনর্মিলনী অনুষ্ঠানে একাধিক ব্যক্তির যোগদান


নুর আমিন রহমান

 


পাটিকাপাড়া ইউনিয়ন বাংলাদেশ জামায়াতে ইসলামীর উদ্যোগে ঈদ পুনর্মিলনী অনুষ্ঠান অনুষ্ঠিত হয়েছে। অনুষ্ঠানে প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন জননেতা জনাব মু. আনোয়ারুল ইসলাম রাজু।


অনুষ্ঠানে বিভিন্ন শ্রেণি-পেশার ব্যক্তিবর্গ জামায়াতে ইসলামীতে যোগদান করেন। যোগদানকারীদের মধ্যে ছিলেন ৪ নম্বর ওয়ার্ডের বর্তমান ইউপি সদস্য ডাঃ মোঃ মোজিদুল ইসলাম, ১ নম্বর ওয়ার্ডের সাবেক সদস্য মোঃ ইয়াকুব আলী, পারুলিয়া বাজারের বিশিষ্ট ব্যবসায়ী মোঃ দুলাল মিয়া এবং উত্তর পারুলিয়া কারবালা কেন্দ্রীয় জামে মসজিদের সভাপতি মোঃ ওয়াহেদ আলীসহ আরও অনেকে।


অনুষ্ঠানে বক্তারা ঈদের আনন্দ ভাগাভাগির পাশাপাশি সমাজকল্যাণমূলক কর্মকাণ্ড জোরদার এবং নৈতিক ও আদর্শভিত্তিক সমাজ গঠনের ওপর গুরুত্বারোপ করেন। তারা বলেন, জনগণের কল্যাণ ও ন্যায়ভিত্তিক সমাজ প্রতিষ্ঠায় সবাইকে ঐক্যবদ্ধভাবে কাজ করতে হবে।


ঈদ পুনর্মিলনী অনুষ্ঠানটি সৌহার্দ্যপূর্ণ পরিবেশে অনুষ্ঠিত হয় এবং স্থানীয় নেতাকর্মী ও সমর্থকদের স্বতঃস্ফূর্ত অংশগ্রহণে প্রাণবন্ত হয়ে ওঠে।

 

 

বিজ্ঞাপন

বিজ্ঞাপন