প্রেস ফাইভ লালমনিরহাটের দোয়া ও ইফতার মাহফিল অনুষ্ঠিত
শাহজাহান আলী শামীম
উপজেলা প্রতিনিধি:
লালমনিরহাটের কালীগঞ্জ উপজেলায় প্রেস ফাইভ লালমনিরহাটের উদ্যোগে দোয়া ও ইফতার মাহফিল অনুষ্ঠিত হয়েছে। শনিবার উপজেলার তুষভান্ডার মহিলা কলেজের একটি কক্ষে এ আয়োজন করা হয়।
অনুষ্ঠানে প্রেস ফাইভ লালমনিরহাটের প্রধান পৃষ্ঠপোষক মেহেদী হাসান জুয়েল, সম্মানিত উপদেষ্টা রেজাউল করিম মানিক, আহ্বায়ক মো. আলতাফুর রহমান এবং সদস্য সচিব নূর আলমগীর অনু উপস্থিত ছিলেন। এছাড়াও প্রেস ফাইভের অন্যান্য সদস্যরা উপস্থিত থেকে আয়োজনকে সফল করে তোলেন।
ইফতার মাহফিল শেষে দেশ ও জাতির কল্যাণ কামনায় বিশেষ দোয়া অনুষ্ঠিত হয়। আয়োজকরা জানান, এ ধরনের আয়োজন পারস্পরিক সৌহার্দ্য, সম্প্রীতি ও ভ্রাতৃত্ববোধ আরও জোরদার করতে সহায়ক ভূমিকা রাখবে।
অনুষ্ঠানটি সফলভাবে সম্পন্ন করতে সহযোগিতা করা প্রেস ফাইভ লালমনিরহাটের সকল সদস্যদের প্রতি কৃতজ্ঞতা প্রকাশ করা হয়।
বিজ্ঞাপন
বিজ্ঞাপন