বিএনপির শ্রমিক দলের নেতা জামায়াতে যোগদান
মোঃ আব্দুল আউয়াল বাবু
স্টাফ রিপোর্টার:
হাতীবান্ধায় দীর্ঘদিনের সম্পর্ক ছিন্ন করে জামায়াতে যোগ দিলেন বিএনপি নেতা।
হাতীবান্ধা উপজেলায় দীর্ঘদিন ধরে বিএনপির রাজনীতির সাথে জড়িত থাকার পর আনুষ্ঠানিকভাবে বাংলাদেশ জামায়াতে ইসলামীতে যোগদান করেছেন প্রভাবশালী নেতা উপজেলা শ্রমিক দলের সাংগঠনিক সম্পাদক মোঃ মইনুল হক, পিতা- মোঃ আলী হোসেন, গ্রাম-পশ্চিম বিছনদই, উপজেলা-হাতীবান্ধা, জেলা- লালমনিরহাট।
২৯ জানুয়ারি রাত আনুমানিক ১১ ঘটিকার সময় ডাউয়াবাড়ি ইউনিয়ন অফিসে এক অনুষ্ঠানের মাধ্যমে তিনি দলটিতে অন্তর্ভুক্ত হন। ইউনিয়ন জামায়াতের সভাপতি মাওলানা আজিনুর রহমান এর সভাপতিত্বে আয়োজিত এই অনুষ্ঠানে মোঃ মইনুল হক কে ফুল দিয়ে বরণ করে নেওয়া হয়। এ সময় তিনি জামায়াতে ইসলামীর সদস্য ফরম পূরণ করে জমা দেন। এসময় ইউনিয়নের শির্ষ্য পর্যায়ের নেতৃবৃন্দ উপস্থিত ছিলেন।
যোগদান অনুষ্ঠানে মোঃ মইনুল হক তার দীর্ঘ রাজনৈতিক জীবনের অভিজ্ঞতার কথা তুলে ধরে বলেন:
"আমি দিঘদিন ধরে বিএনপির রাজনীতি করে আসছি। তবে গত ৫ই আগস্টের পরবর্তী পরিস্থিতিতে দলে ব্যাপক গ্রুপিং এবং বিশৃঙ্খলা আমাকে ব্যথিত করেছে। তৃণমূলের কর্মীদের মূল্যায়নের অভাব এবং দলের বর্তমান লক্ষ্যহীনতা দেখে আমি জামায়াতে ইসলামীর সুশৃঙ্খল আদর্শের প্রতি আকৃষ্ট হয়েছি।
তিনি আরও যোগ করেন, সাম্প্রদায়িক সম্প্রীতি বজায় রেখে মানুষের কল্যাণে কাজ করার জন্য জামায়াতকে তিনি এখন সেরা মাধ্যম মনে করছেন।
বিজ্ঞাপন
বিজ্ঞাপন