শনিবার; ১৪ মার্চ, ২০২৬ খ্রি. Dashboard

বিজ্ঞাপন

বিজ্ঞাপন দিন
সর্বশেষ :
হাতিবান্ধায় জামায়াতে ইসলামীর ইফতার মাহফিল অনুষ্ঠিত কু‌ড়িগ্রা‌ম সীমান্তে বিজিবি-বিএসএফের পতাকা বৈঠক; বাংলাদেশি যুবককে হস্তান্তর তিস্তার পাড় বাঁধনে নতুন করে ঘর বাঁধনের স্বপ্ন কুড়িগ্রামে ট্রাকের সাথে মুখোমুখি সংঘর্ষে মোটরসাইকেল আরোহী নিহত কুড়িগ্রামে চিলমারী-রৌমারী-রাজিবপুর নৌরুটে অতিরিক্ত ভাড়া রুখতে প্রশাসনের কঠোর অবস্থান

লালমনিরহাটে স্বামীকে হত্যার দায়ে স্ত্রী ও তার প্রেমিকের যাবজ্জীবন কারাদন্ড

প্রকাশিত: রবিবার; ৩০ নভেম্বর, ২০২৫ খ্রি. - ০৭:১৬ পি.এম. | দেখেছেন: ৩২ জন।

লালমনিরহাটে স্বামীকে হত্যার দায়ে স্ত্রী ও তার প্রেমিকের যাবজ্জীবন কারাদন্ড

স্টাফ রিপোর্টার:

লালমনিরহাট:-

 

 

লালমনিরহাটে পরকীয়ার জেরে আব্দুল জলিল হত্যা মামলায় স্ত্রী ও তার পরকীয়া প্রেমিককে যাবজ্জীবন কারাদন্ড ও ১০ হাজার টাকা করে জরিমানা অনাদায়ে আরও তিন মাসে কারাদন্ড দিয়েছেন আদালত।

‎রোববার (৩০ নভেম্বর) দুপুরে লালমনিরহাট জেলা ও দায়রা জজ আদালতের বিচারক মো. হায়দার আলী এ রায় ঘোষণা করেন।

সাজাপ্রাপ্তরা হলেন, লালমনিরহাট পৌরসভার সাপ্টানা মাঝাপাড়া এলাকার রহমত আলী মোল্লার মেয়ে নিহতের স্ত্রী মমিনা বেগম (২৭) এবং তার পরকীয়া প্রেমিক সদর উপজেলার মহেন্দ্রনগর ইউনিয়নের কিসমত ঢঢগাছ (পাঙ্গাটারি) এলাকার রমজান মুন্সির ছেলে গোলাম রব্বানী।

‎মামলার বিবরণে জানা গেছে, গত ২০২১ সালের ২১ জুলাই রাতে মমিনা বেগম তার পরকীয়া প্রেমিক গোলাম রব্বানীর সহযোগিতায় কৌশলে স্বামী আব্দুল জলিলকে ঘুমের ওষুধ খাইয়ে অচেতন করেন। পরে তাকে বালিশচাপা দিয়ে হত্যা করেন। এ ঘটনায় নিহতের ভাই আব্দুর রশিদ বাদী হয়ে ওই সালের ২৭ জুলাই লালমনিরহাট সদর থানায় একটি হত্যা মামলা দায়ের করেন। মামলাটি দীর্ঘ তদন্ত শেষে তদন্তকারী কর্মকর্তা ইন্সপেক্টর (নিরস্ত্র) মাহমুদুন-নবী আদালতে অভিযোগপত্র দাখিল করেন। ২৭ জন সাক্ষীর সাক্ষ্য প্রমাণ শেষে রোববার আসামীদের উপস্থিতিতে আদালত এ  মামলার রায় ঘোষনা করেন।

রায়ে আদালত উল্লেখ করেন আব্দুল জলিলকে পরিকল্পিত ভাবে হত্যার দায়ে তার স্ত্রী মমিনা বেগম ও তার পরকীয়া প্রেমিক গোলাম রব্বানীকে যাবজ্জীবন কারাদন্ড ও প্রত্যেকের ১০ হাজার টাকা জরিমানা অনাদায়ে আরও তিন মাসের কারাদন্ড প্রদান করা হয়।

লালমনিরহাট জজ আদালতের দায়িত্ব প্রাপ্ত পাবলিক প্রসিকিউটর (পিপি) আনোয়ার হোসেন মিঠু বলেন, আব্দুল জলিলকে শ্বাসরোধ করে হত্যার বিষয়টি প্রমাণিত হওয়ায় আদালত এ রায় প্রদান করেন।

রায় ঘোষণার পর মামলার বাদী আব্দুর রশিদ জানান, আসামিদের ফাঁসি হলে আরও খুশি হতাম। দন্ডিত আসামি মমিনা বেগম ও গোলাম রব্বানী পরিকল্পিতভাবে তার ভাইকে হত্যা করেছে। যা আমরা আদালতে প্রমাণ করতে পেরেছি।

 

 

বিজ্ঞাপন

বিজ্ঞাপন