সোমবার; ১৩ এপ্রিল, ২০২৬ খ্রি. Dashboard

বিজ্ঞাপন

বিজ্ঞাপন দিন
সর্বশেষ :
সংবিধান সংস্কারের দাবিতে চাঁপাইনবাবগঞ্জে জামায়াতের বিক্ষোভ মিছিল ও সমাবেশ গণভোটের রায় বাস্তবায়নের দাবিতে কুড়িগ্রামে ১১ দলীয় ঐক্যের বিক্ষোভ কু‌ড়িগ্রা‌মের চিলমারীর ভাড়া বাসা থেকে এক যুবকের মরদেহ উদ্ধার জ্বালানি তেল নিতে কুড়িগ্রামে চালু হচ্ছে ফুয়েল কার্ড, লাগবে রেজিস্ট্রেশন-ড্রাইভিং লাইসেন্স কুড়িগ্রামের ফুলবাড়ীতে মানববন্ধনে স্লোগান ‘বর তুমি কার’

লালমনিরহাট সফরের পথে অসুস্থ ত্রাণ মন্ত্রী, বর্তমানে শঙ্কামুক্ত

প্রকাশিত: শনিবার; ১১ এপ্রিল, ২০২৬ খ্রি. - ০৮:৫৪ পি.এম. | দেখেছেন: ৬০ জন।

লালমনিরহাট সফরের পথে অসুস্থ ত্রাণ মন্ত্রী, বর্তমানে শঙ্কামুক্ত

স্টাফ রিপোর্টার:

 

 

দুদিনের সফরে লালমনিরহাটে যাওয়ার পথে দুর্যোগ ব্যবস্থাপনা ও ত্রাণ মন্ত্রী আসাদুল হাবিব দুলু হঠাৎ গুরুতর অসুস্থ হয়ে পড়েছেন।


শনিবার (১১ এপ্রিল) সকালে তিনি ঢাকা থেকে বিমানযোগে সৈয়দপুর বিমানবন্দরে পৌঁছান। অবতরণের পরপরই তিনি তীব্র শারীরিক অস্বস্তি অনুভব করেন। তাৎক্ষণিকভাবে উপস্থিত নেতাকর্মী ও চিকিৎসকদের পরামর্শে তার সফর স্থগিত করা হয়।


উন্নত চিকিৎসার জন্য তাকে জরুরিভিত্তিতে রাজধানী ঢাকায় ফিরিয়ে আনা হচ্ছে এবং এভারকেয়ার হাসপাতাল-এ ভর্তি করার প্রক্রিয়া চলছে।
তবে দলীয় নেতাকর্মীরা জানিয়েছেন, বর্তমানে তিনি শঙ্কামুক্ত ও স্থিতিশীল আছেন।


জেলা বিএনপির যুগ্ম সাধারণ সম্পাদক এ কে এম মমিনুল হক দুপুর ১২টার দিকে বিষয়টি নিশ্চিত করে জানান, মন্ত্রী নির্ধারিত সফরের অংশ হিসেবে সকালে লালমনিরহাটের উদ্দেশ্যে রওনা হন। কিন্তু সৈয়দপুর বিমানবন্দরে নামার পরপরই অসুস্থতা অনুভব করলে তাকে দ্রুত ঢাকায় ফিরিয়ে নেওয়া হয়।

 

 

বিজ্ঞাপন

বিজ্ঞাপন