বুধবার; ৪ ফেব্রুয়ারী, ২০২৬ খ্রি. Dashboard

বিজ্ঞাপন

বিজ্ঞাপন দিন
সর্বশেষ :
কাউকে নতুন করে স্বৈরাচার হতে দেওয়া হবে না: সারজিস আলম চাঁপাইনবাবগঞ্জে শ্রমিকদের দক্ষতা ও শব্দ দূষণ বিষয়ক সচেতনতামূলক প্রশিক্ষণ চাঁপাইনবাবগঞ্জ সরকারি মহিলা কলেজে বার্ষিক ক্রীড়া, সাহিত্য ও সাংস্কৃতিক প্রতিযোগিতার পুরস্কার বিতরণ নবাবগঞ্জ সরকারি কলেজ মাঠে ৫ ফেব্রুয়ারি জামায়াত আমীর ডা. শফিকুল রহমানের নির্বাচনী জনসভা ৯ম পে-স্কেল বাস্তবায়নের দাবিতে কুড়িগ্রামে মানববন্ধন, বিক্ষোভ সমাবেশ ও কর্মবিরতি পালন

লালমনিরহাট-২ (কালীগঞ্জ–আদিতমারী) আসনের বিএনপির প্রার্থী বাবুলের বিরুদ্ধে ঝাড়ু মিছিল

প্রকাশিত: মঙ্গলবার; ৩ ফেব্রুয়ারী, ২০২৬ খ্রি. - ০৫:১৬ পি.এম. | দেখেছেন: ৪২ জন।

লালমনিরহাট-২ (কালীগঞ্জ–আদিতমারী) আসনের বিএনপির প্রার্থী বাবুলের বিরুদ্ধে ঝাড়ু মিছিল


স্টাফ রিপোর্টার:

 

 

 

আজ ৩ ফেব্রুয়ারী, মঙ্গলবার সকাল সাড়ে ১১টায় কালীগঞ্জ উপজেলার সুন্দাহবী মানিক বাজার এলাকায় এ মিছিল অনুষ্ঠিত হয়।

জানা গেছে, বাংলাদেশ জাতীয়তাবাদী স্বেচ্ছাসেবক দল লালমনিরহাট জেলা অধিভুক্ত কালীগঞ্জ উপজেলা শাখার আহ্বায়ক জি. এম. তানভীর সাবুকে দলের প্রাথমিক সদস্যপদসহ সব পর্যায়ের পদ থেকে বহিষ্কার করার প্রতিবাদে তার নিজ গ্রাম এলাকায় এই ঝাড়ু মিছিলের আয়োজন করা হয়।


মিছিলে প্রায় শতাধিক নারী অংশগ্রহণ করেন। মিছিল শেষে সংক্ষিপ্ত সমাবেশে বক্তারা বলেন, দুঃসময়ের দীর্ঘ ১৭ বছরে হামলা-মামলা ও আত্মগোপনে থাকা একজন ত্যাগী নেতাকে বহিষ্কার করা অন্যায় ও অযৌক্তিক সিদ্ধান্ত। অবিলম্বে এই বহিষ্কারাদেশ প্রত্যাহারের দাবি জানান তারা।

 

সমাবেশ থেকে অংশগ্রহণকারীরা আরও বলেন, আওয়ামী লীগকে পুনর্বাসনের দায়িত্ব যিনি নিয়েছেন—এমন অভিযোগ রয়েছে, সেই নেতা রোকন উদ্দিন বাবুলকে তারা ধানের শীষ প্রতীকে ভোট দেবেন না। বহিষ্কারাদেশ প্রত্যাহার না হওয়া পর্যন্ত তাদের এই অবস্থান অব্যাহত থাকবে বলেও হুঁশিয়ারি দেন তারা।

 

 

বিজ্ঞাপন

বিজ্ঞাপন