সরকারি আলিমুদ্দিন ডিগ্রি কলেজ শাখা ছাত্রশিবিরের ইফতার মাহফিল অনুষ্ঠিত
নুর আমিন রহমান
স্টাফ রিপোর্টার:
বাংলাদেশ ইসলামী ছাত্রশিবিরের সরকারি আলিমুদ্দিন ডিগ্রি কলেজ শাখার উদ্যোগে এক ইফতার মাহফিল অনুষ্ঠিত হয়েছে।
ইফতার মাহফিলে প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন বাংলাদেশ ইসলামী ছাত্রশিবির লালমনিরহাট জেলা শাখার সভাপতি আশরাফুল আলম সালেহী। বিশেষ অতিথি হিসেবে উপস্থিত ছিলেন বাংলাদেশ জামায়াতে ইসলামী হাতীবান্ধা উপজেলা শাখার সভাপতি রফিকুল ইসলাম রফিক।
হাতীবান্ধা কলেজ শাখার সভাপতি আতিকের সভাপতিত্বে এবং সেক্রেটারি আরিফুল ইসলামের সঞ্চালনায় আয়োজিত অনুষ্ঠানে সংগঠনের বিভিন্ন পর্যায়ের নেতৃবৃন্দ ও কর্মীরা উপস্থিত ছিলেন।
ইফতার পূর্ব সংক্ষিপ্ত আলোচনায় বক্তারা পবিত্র মাহে রমজানের তাৎপর্য তুলে ধরেন এবং শিক্ষার্থীদের নৈতিকতা, আদর্শ ও ইসলামী মূল্যবোধে উদ্বুদ্ধ হওয়ার আহ্বান জানান। পরে দেশ, জাতি ও মুসলিম উম্মাহর শান্তি ও কল্যাণ কামনায় বিশেষ দোয়া অনুষ্ঠিত হয়।
বিজ্ঞাপন
বিজ্ঞাপন