রবিবার; ৫ এপ্রিল, ২০২৬ খ্রি. Dashboard

বিজ্ঞাপন

বিজ্ঞাপন দিন
সর্বশেষ :
কালীগঞ্জের অপেক্ষার পরেও মিলছে না তেল! তুষভান্ডার রওশন ফিলিং স্টেশনে অনিয়মের অভিযোগ প্রতারণার শিকার হয়ে এখন, নিজেই এখন প্রতারক! লিবিয়ায় জিম্মি রেখেছে চার বাংলাদেশীকে কুড়িগ্রামে ধানক্ষেতে জাতীয় স্মৃতিসৌধের নকশা ফুটিয়ে তুললেন স্কুলশিক্ষক চাঁপাইনবাবগঞ্জে বিপুল মাদকসহ আটক-১ তিস্তার চরাঞ্চলে পেঁয়াজ, রসুন ও আলু উৎপাদনের খরচ উসুল নিয়ে চিন্তায় কৃষক

হাতীবান্ধায় চাচার লাঠির আঘাতে আহত ভাতিজার মৃত্যু, চাচা আটক

প্রকাশিত: শুক্রবার; ৩ এপ্রিল, ২০২৬ খ্রি. - ০৮:১২ পি.এম. | দেখেছেন: ৯৩ জন।

হাতীবান্ধায় চাচার লাঠির আঘাতে আহত ভাতিজার মৃত্যু, চাচা আটক

 

স্টাফ রিপোর্টার:-

 

 

লালমনিরহাটের হাতীবান্ধা উপজেলায় জমি সংক্রান্ত বিরোধের জেরে চাচার লাঠির আঘাতে আহত ভাতিজার মৃত্যু হয়েছে। চাচাকে আটক করেছে পুলিশ।

শুক্রবার(৩ এপ্রিল) সকালে রংপুর মেডিকেল কলেজ হাসপাতালে চিকিৎসাধিন অবস্থায় ভাতিজা আখতারুজ্জামানের(২৮) মৃত্যু হয়েছে।

এর আগে বৃহস্পতিবার(৩ এপ্রিল) দুপুরে উপজেলার পুর্ব ফকিরপাড়া গ্রামে নিজ বাড়িতে এ হামলার ঘটনা ঘটে।

মৃত ভাতিজা আখতারুজ্জামান ওই গ্রামের রফিকুল ইসলামের ছেলে। গ্রেপ্তার চাচা মতিন জমির আলীর ছেলে।

 

পুলিশ ও স্থানীয়রা জানান, ভাতিজা আখতারুজ্জামানের সাথে জমি নিয়ে দীর্ঘ দিন ধরে বিরোধ চলে আসছে চাচা মতিন ও মনিরুজ্জামানের। এরই জের ধরে বৃহস্পতিবার বিবাদ লাগলে মতিন দলবলসহ লাঠি নিয়ে ভাতিজার উপর হামলা চালায়। এতে চাচার লাঠির আঘাতে ভাতিজা আখতারুজ্জামান গুরুতর আহত হন। পরে স্থানীয়রা তাকে উদ্ধার করে প্রথমে হাতীবান্ধা উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্স পরে রংপুর মেডিকেল কলেজ হাসপাতালে ভর্তি করে। সেখানে চিকিৎসাধিন অবস্থান শুক্রবার সকালে ভাতিজার মৃত্যু হয়।

 

এ ঘটনায় স্থানীয়রা অভিযুক্ত চাচা আব্দুল মতিনকে আটক করে পুলিশে সোপর্দ করে। এ ঘটনায় নিহতের পরিবারের পক্ষ থেকে হাতীবান্ধা থানায় হত্যা মামলা দায়েরের প্রস্তুতি চলছে।

হাতীবান্ধা থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) রমজান আলী বলেন, “ঘটনার সঙ্গে জড়িত মতিনকে গ্রেপ্তার করা হয়েছে। অন্যান্য অভিযুক্তদেরর গ্রেপ্তারের চেষ্টা চলছে।

 

 

বিজ্ঞাপন

বিজ্ঞাপন