রবিবার; ৫ এপ্রিল, ২০২৬ খ্রি. Dashboard

বিজ্ঞাপন

বিজ্ঞাপন দিন
সর্বশেষ :
কালীগঞ্জের অপেক্ষার পরেও মিলছে না তেল! তুষভান্ডার রওশন ফিলিং স্টেশনে অনিয়মের অভিযোগ প্রতারণার শিকার হয়ে এখন, নিজেই এখন প্রতারক! লিবিয়ায় জিম্মি রেখেছে চার বাংলাদেশীকে কুড়িগ্রামে ধানক্ষেতে জাতীয় স্মৃতিসৌধের নকশা ফুটিয়ে তুললেন স্কুলশিক্ষক চাঁপাইনবাবগঞ্জে বিপুল মাদকসহ আটক-১ তিস্তার চরাঞ্চলে পেঁয়াজ, রসুন ও আলু উৎপাদনের খরচ উসুল নিয়ে চিন্তায় কৃষক

হাতীবান্ধায় জমি সংক্রান্ত বিরোধের জেরে সাংবাদিকের ওপর হামলা

প্রকাশিত: শুক্রবার; ৩ এপ্রিল, ২০২৬ খ্রি. - ০৮:৫৫ পি.এম. | দেখেছেন: ১০৩ জন।

হাতীবান্ধায় জমি সংক্রান্ত বিরোধের জেরে সাংবাদিকের ওপর হামলা


‎মোঃ শাহজাহান আলী শামীম 
হাতীবান্ধা উপজেলা প্রতিনিধি, 

 


‎লালমনিরহাটের হাতীবান্ধা উপজেলায় জমি সংক্রান্ত বিরোধের জেরে সাংবাদিক মিজানুর রহমানের ওপর হামলার ঘটনা ঘটেছে। 

এ সময় তিনি গুরুতরভাবে আহত হন এবং মাথায় আঘাত পেয়ে বর্তমানে হাতীবান্ধা উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে চিকিৎসাধীন রয়েছেন।


‎স্থানীয় সূত্রে জানা যায়, প্রতিবেশীর সঙ্গে দীর্ঘদিন ধরে জমি নিয়ে বিরোধ চলছিল মিজানুর রহমানের। 

এরই জেরে ক্ষিপ্ত হয়ে প্রতিপক্ষরা তার ওপর অতর্কিত হামলা চালায়। হামলার সময় তাকে মারধর করা হলে তিনি গুরুতরভাবে আহত হন।


‎আহত অবস্থায় স্থানীয়রা তাকে উদ্ধার করে দ্রুত হাতীবান্ধা হাসপাতালে ভর্তি করেন। বর্তমানে তিনি চিকিৎসকদের পর্যবেক্ষণে রয়েছেন।


‎এ ঘটনায় অভিযুক্তদের বিরুদ্ধে থানায় লিখিত অভিযোগ দেওয়ার প্রস্তুতি নিচ্ছেন ভুক্তভোগী। 

 

এদিকে, ঘটনার সুষ্ঠু তদন্ত করে জড়িতদের দ্রুত আইনের আওতায় এনে দৃষ্টান্তমূলক শাস্তির দাবি জানিয়েছেন স্থানীয়রা।

 

 

বিজ্ঞাপন

বিজ্ঞাপন