হাতীবান্ধায় নিউ জুম্মা পাড়া জামে মসজিদের ছাদ ঢালাই কাজের উদ্বোধন
মোঃ শাহজাহান আলী শামীম
হাতীবান্ধা (লালমনিরহাট) প্রতিনিধিঃ
লালমনিরহাটের হাতীবান্ধা উপজেলার সিংগীমারী ইউনিয়নের ৯নং ওয়ার্ডে অবস্থিত নিউ জুম্মা পাড়া জামে মসজিদের ছাদ ঢালাই কাজের শুভ উদ্বোধন করা হয়েছে। মঙ্গলবার (১৪ এপ্রিল) সকাল ১১টায় এ উদ্বোধনী অনুষ্ঠান অনুষ্ঠিত হয়।
অনুষ্ঠানে প্রধান অতিথি হিসেবে উপস্থিত থেকে লালমনিরহাট-১ (হাতীবান্ধা-পাটগ্রাম) আসনের সংসদ সদস্য আলহাজ্ব ব্যারিস্টার হাসান রাজীব প্রধান মসজিদের ছাদ ঢালাই কাজের উদ্বোধন করেন।
এ সময় স্থানীয় গণ্যমান্য ব্যক্তিবর্গ, মুসল্লিগণ এবং এলাকার সুধীজন উপস্থিত ছিলেন। উদ্বোধন শেষে মসজিদের নির্মাণ কাজের অগ্রগতি ও সার্বিক উন্নয়ন নিয়ে সংক্ষিপ্ত আলোচনা অনুষ্ঠিত হয়।
প্রধান অতিথি তাঁর বক্তব্যে বলেন, ধর্মীয় প্রতিষ্ঠানগুলোর উন্নয়ন সমাজে নৈতিকতা ও মূল্যবোধ প্রতিষ্ঠায় গুরুত্বপূর্ণ ভূমিকা রাখে। তিনি মসজিদের নির্মাণ কাজ দ্রুত ও নান্দনিকভাবে সম্পন্ন করার আশাবাদ ব্যক্ত করেন।
স্থানীয়রা জানান, ছাদ ঢালাই কাজ সম্পন্ন হলে মুসল্লিদের নামাজ আদায়ে আরও স্বাচ্ছন্দ্য সৃষ্টি হবে। তারা এ মহতী উদ্যোগের জন্য সংশ্লিষ্ট সকলের প্রতি আন্তরিক কৃতজ্ঞতা প্রকাশ করেন।
ভিডিও নিউজ পড়তে ক্লিক করুন : https://youtu.be/XTctGCPLQ1k
বিজ্ঞাপন
বিজ্ঞাপন