শুক্রবার; ২৭ মার্চ, ২০২৬ খ্রি. Dashboard

বিজ্ঞাপন

বিজ্ঞাপন দিন
সর্বশেষ :
পঞ্চগড়ে ভয়াবহ সড়ক দুর্ঘটনা, ৪০ যাত্রী নিয়ে উল্টে গেল বাস ঢাকার শাহআলী মাজার এলাকায় হাতীবান্ধার যুবকের মরদেহ উদ্ধার, পরিচয় শনাক্তে সহায়তা কামনা চাঁপাইনবাবগঞ্জে স্বাধীনতা দিবস উপলক্ষে মুক্তিযোদ্ধাদের সংবর্ধনা ফুলবাড়ীতে মহান স্বাধীনতা দিবস উপলক্ষে আলোচনা ও দোয়া মাহফিল অনুষ্ঠিত চিলমারীতে হিন্দু ধর্মালম্বীদের অষ্টমীর স্নান সম্পন্ন

হাতীবান্ধায় মহান স্বাধীনতা ও জাতীয় দিবস উপলক্ষে বীর মুক্তিযোদ্ধাদের সংবর্ধনা ও পুরস্কার বিতরণ

প্রকাশিত: বৃহস্পতিবার; ২৬ মার্চ, ২০২৬ খ্রি. - ১২:৩৭ পি.এম. | দেখেছেন: ৪৯ জন।

হাতীবান্ধায় মহান স্বাধীনতা ও জাতীয় দিবস উপলক্ষে বীর মুক্তিযোদ্ধাদের সংবর্ধনা ও পুরস্কার বিতরণ

নুর আমিন রহমান 
 


মহান স্বাধীনতা ও জাতীয় দিবস ২০২৬ উদযাপন উপলক্ষে লালমনিরহাটের হাতীবান্ধায় শহীদ মুক্তিযোদ্ধা পরিবারের সদস্যদের সাথে শুভেচ্ছা বিনিময়, বীর মুক্তিযোদ্ধাদের সংবর্ধনা ও পুরস্কার বিতরণ অনুষ্ঠান অনুষ্ঠিত হয়েছে।
উপজেলা প্রশাসন, হাতীবান্ধার আয়োজনে হাতীবান্ধা এস.এস. সরকারি মডেল উচ্চ বিদ্যালয় মাঠে এ অনুষ্ঠানের আয়োজন করা হয়। অনুষ্ঠানে সভাপতিত্ব করেন হাতীবান্ধা উপজেলা নির্বাহী কর্মকর্তা (ইউএনও) আফরিন হক।

 

অনুষ্ঠানে বিশেষ অতিথি হিসেবে উপস্থিত ছিলেন হাতীবান্ধা থানার ইন্সপেক্টর (তদন্ত) মো: মোশাররফ হোসেন, বাংলাদেশ জাতীয়তাবাদী দল (বিএনপি) হাতীবান্ধা উপজেলা শাখার আয়বায়ক মোশাররফ হোসেন, বাংলাদেশ জামায়াতে ইসলামী হাতীবান্ধা উপজেলা শাখার আমির মাওলানা রফিকুল ইসলাম, হাতীবান্ধা উপজেলা প্রাণিসম্পদ কর্মকর্তা ডা. মুহাম্মাদ মাহামুদুল হাসান এবং বীর মুক্তিযোদ্ধা আব্দুর রাজ্জাক বুলু।

 

এছাড়াও অনুষ্ঠানে বিভিন্ন পর্যায়ের রাজনৈতিক ও সামাজিক নেতৃবৃন্দ, শিক্ষক, ছাত্র-ছাত্রী ও বীর মুক্তিযোদ্ধাগণ উপস্থিত ছিলেন।
দিবসটি উপলক্ষে কুচকাওয়াজ, বর্ণাঢ্য র‍্যালি, অঙ্কন ও চিত্রাঙ্কন প্রতিযোগিতা এবং বিভিন্ন ক্রীড়া ও সাংস্কৃতিক আয়োজন অনুষ্ঠিত হয়।

 

পরে প্রতিযোগিতায় বিজয়ীদের মাঝে পুরস্কার বিতরণ করা হয়।
বক্তারা মহান মুক্তিযুদ্ধের চেতনা ধারণ করে দেশপ্রেম ও মানবিক মূল্যবোধে উদ্বুদ্ধ হয়ে দেশ গঠনে নতুন প্রজন্মকে এগিয়ে আসার আহ্বান জানান। তারা বলেন, স্বাধীনতার জন্য বীর মুক্তিযোদ্ধাদের আত্মত্যাগ জাতি চিরকাল শ্রদ্ধার সাথে স্মরণ করবে।


অনুষ্ঠানের শেষে বীর মুক্তিযোদ্ধাদের ফুলেল শুভেচ্ছা ও সম্মাননা প্রদান করা হয় এবং শহীদ পরিবারের সদস্যদের প্রতি গভীর শ্রদ্ধা ও কৃতজ্ঞতা প্রকাশ করা হয়। দেশাত্মবোধক পরিবেশে অনুষ্ঠানটি শান্তিপূর্ণভাবে সম্পন্ন হয়।

 

বিজ্ঞাপন

বিজ্ঞাপন