হাতীবান্ধায় সুবিধাবঞ্চিত পরিবারের পাশে, মানবকল্যাণ পরিষদ
মোঃ শাহজাহান আলী শামীম
উপজেলা প্রতিনিধি:
লালমনিরহাট জেলার হাতিবান্ধা উপজেলায় একটি মানবিক উদ্যোগের নজির স্থাপন করেছে হাতিবান্ধা মানবকল্যাণ পরিষদ।
উপজেলার টংভাঙ্গা ইউনিয়নের ৪নং ওয়ার্ডের বাড়াইপাড়া গ্রামে বসবাসরত এক বিধবা নারী, সাহেরা বেওয়ার পরিবারের জন্য একটি নতুন গোড়া পাকা নলকূপ স্থাপন করে দিয়েছে সংগঠনটি।
জানা যায়, সাহেরা বেওয়ার পরিবারের ব্যবহৃত পূর্বের নলকূপটি দীর্ঘদিন ধরে নষ্ট হয়ে ছিল, ফলে তারা বিশুদ্ধ পানির সংকটে ভুগছিলেন। বিষয়টি জানতে পারেন হাতিবান্ধা মানবকল্যাণ পরিষদের সেক্রেটারি মেহেদি হাসান মানিক। পরবর্তীতে সংগঠনের পক্ষ থেকে দ্রুত উদ্যোগ গ্রহণ করা হয়।
মানবিক দায়বদ্ধতা থেকে সংগঠনটি সাহেরা বেওয়ার পরিবারের জন্য নতুন একটি পাকা নলকূপ স্থাপন করে দেয়, যা এখন তাদের নিরাপদ পানির একমাত্র ভরসা। এ উদ্যোগে স্থানীয়দের মধ্যেও ব্যাপক প্রশংসা সৃষ্টি হয়েছে।
হাতিবান্ধা মানবকল্যাণ পরিষদের এ ধরনের কার্যক্রম সমাজের অসহায় ও সুবিধাবঞ্চিত মানুষের পাশে দাঁড়ানোর এক উজ্জ্বল দৃষ্টান্ত হয়ে থাকবে।
বিজ্ঞাপন
বিজ্ঞাপন