শুক্রবার; ৬ ফেব্রুয়ারী, ২০২৬ খ্রি. Dashboard

বিজ্ঞাপন

বিজ্ঞাপন দিন
সর্বশেষ :
বাংলাদেশের মানুষ পুরাতন রাজনীতি দেখতে চাই না -ডা. শফিকুর রহমান কালীগঞ্জ চাপারহাটে অঘোষিত লকডাউন! স্থবির হয়ে পড়েছে স্বাভাবিক জনজীবন চাঁপাইনবাবগঞ্জে জাতীয় গ্রন্থাগার দিবস-২০২৬ উদযাপন তিস্তাপারের মানুষের স্পষ্ট দাবি: এবার আর মৌখিক প্রতিশ্রুতি নয়, যারা নদীভাঙন রোধে স্থায়ী পদক্ষেপ নেবে, ভোট পাবে তারাই মাদকমুক্ত শিক্ষাঙ্গন গড়ার লক্ষ্যে শিক্ষার্থীদের মাঝে সচেতনতা সৃষ্টির জন্য, মাদক বিরোধী সভা অনুষ্ঠিত

‎সীমান্তে নজরদারি বৃদ্ধির লক্ষে হাতীবান্ধায় নতুন বিওপি'র উদ্বোধন

প্রকাশিত: বুধবার; ১৪ জানুয়ারী, ২০২৬ খ্রি. - ০৫:৫৬ পি.এম. | দেখেছেন: ৫১ জন।

‎সীমান্তে নজরদারি বৃদ্ধির লক্ষে হাতীবান্ধায় নতুন বিওপি'র উদ্বোধন

 

‎মেহেদী হাসান আশিক 
‎হাতীবান্ধা উপজেলা ‎প্রতিনিধি:



‎লালমনিরহাটের হাতীবান্ধা উপজেলায় সীমান্তে নজরদারি বৃদ্ধি, চোরাচালান রোধ এবং নিরাপত্তা ব্যবস্থা আরও সুদৃঢ় করার লক্ষ্যে নতুন একটি বিওপি উদ্বোধন করা হয়েছে। 

‎আজ ১৪ডিসেম্বর (বুধবার) দুপুরে উপজেলার বড়খাতা ইউনিয়নের পূর্ব সারডুবী নামক স্থানে বিজিবির রংপুর রিজিয়নের অধীনে এই বিওপি’র আনুষ্ঠানিক উদ্বোধন করা হয়। ​তিস্তা ব্যাটালিয়ন ৬১ বিজিবি এর আওতাধীন এই নতুন বিওপি’র শুভ উদ্বোধন করেন উত্তর-পশ্চিম রিজিয়ন কমান্ডার ব্রিগেডিয়ার জেনারেল এ.এস.এম নাছের।



‎​উদ্বোধনী অনুষ্ঠানে আরও উপস্থিত ছিলেন কর্নেল এস এম শফিকুর রহমান (পিবিজিএমএস, বিজিবিএম, পিএসসি), ৬১ বিজিবির তিস্তা ব্যাটালিয়ন অধিনায়ক লেফটেন্যান্ট কর্নেল শেখ মোঃ মুসাহিদ মাসুম এবং লেফটেন্যান্ট কর্নেল সৈয়দ ফজলে মুনিম।



‎​প্রধান অতিথির বক্তব্যে ব্রিগেডিয়ার জেনারেল এ.এস.এম নাছের বলেন, "বড়খাতা ও সিঙ্গীমারী বিওপির মধ্যবর্তী দূরত্ব বেশি হওয়ায় সীমান্ত সুরক্ষায় কিছুটা চ্যালেঞ্জ ছিল। সেই শূন্যতা পূরণ ও নিরাপত্তা ব্যবস্থা জোরদার করতেই এই নতুন বিওপিটি স্থাপন করা হয়েছে।

 

তিনি আরও উল্লেখ করেন, আগামী জাতীয় সংসদ নির্বাচনকে সামনে রেখে বিজিবি সর্বোচ্চ সতর্কাবস্থায় রয়েছে এবং যেকোনো পরিস্থিতি মোকাবিলায় সাংবাদিকদের আন্তরিক সহযোগিতা কামনা করেন।

 

 

বিজ্ঞাপন

বিজ্ঞাপন