সোমবার; ২৩ মার্চ, ২০২৬ খ্রি. Dashboard

বিজ্ঞাপন

বিজ্ঞাপন দিন
সর্বশেষ :
কুড়িগ্রামের ফুলবাড়ীতে ঈদ পুনর্মিলনী উপলক্ষে সাবেক খেলোয়াড়দের নিয়ে বীর মুক্তিযোদ্ধা টুর্নামেন্টের ফাইনাল খেলা অনুষ্ঠিত সুনামগঞ্জ সীমান্তে নারীসহ আটক-৩ নরসিংদীর মনোহরদী থানায় ইফতার ও দোয়া মাহফিল অনুষ্ঠিত রাজশাহীতে তেলের চাপে নাজুক অবস্থা! অতিরিক্ত চাহিদায় অস্থির হয়ে উঠেছে পাম্পগুলো পবিত্র ঈদুল ফিতর উপলক্ষে রফিকুল ইসলাম রফিকের শুভেচ্ছা বার্তা

কুড়িগ্রামে নিষিদ্ধ সংগঠন ছাত্রলীগের সাবেক ২নেতা গ্রেফতার

প্রকাশিত: রবিবার; ১০ নভেম্বর, ২০২৪ খ্রি. - ১১:১৪ এ.এম. | দেখেছেন: ৩৩২ জন।

কুড়িগ্রামে নিষিদ্ধ সংগঠন ছাত্রলীগের সাবেক ২নেতা গ্রেফতার

 

আনোয়ার সাঈদ তিতু,

কুড়িগ্রাম জেলা প্রতিনিধি:-

 

 

কুড়িগ্রাম শহরে নাশকতা সৃষ্টির চেষ্টা ও বিশৃঙ্খলা সৃষ্টির পরিকল্পনার অভিযোগে ছাত্রলীগের সাবেক দুই নেতাকে গ্রেফতার করেছে পুলিশ। শনিবার ( ০৯ জানুয়ারি ) রাতে জেলা শহরে পৃথক অভিযানে তাদের গ্রেফতার করে সদর থানা পুলিশ এবং পুলিশের গোয়েন্দা বিভাগ (ডিবি)। কুড়িগ্রাম সদর থানা পুলিশের ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) নাজমুল আলম এ তথ্য নিশ্চিত করেছেন।

 

গ্রেফতারকৃত দুই সাবেক ছাত্রলীগ নেতা হলেন মিনহাজুল ইসলাম সজীব (২৭) এবং সাদমান সাকিব আবির (২৮)। সজীব পৌর শহরের দাদামোড় বেপারী পাড়া গ্রামের সাজেদুল ইসলামের ছেলে। তিনি পৌর ছাত্রলীগের সাবেক যুগ্ম আহ্বায়ক। আবির সদরের পলাশবাড়ী মধ্যপাড়া গ্রামের আব্দুল মান্নানের ছেলে। তিনি কুড়িগ্রাম পলিটেকনিক ইনস্টিটিউট শাখা ছাত্রলীগের সাবেক সাংগঠনিক সম্পাদক।

 

কুড়িগ্রাম সদর থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা ( ওসি ) জানান, ১০ নভেম্বর কুড়িগ্রাম শহরে নাশকতা ও বিশৃঙ্খলা সৃষ্টির পরিকল্পনার অভিযোগে সদর থানা পুলিশ মিনহাজুল ইসলাম সজীবকে গ্রেফতার করে। একই অভিযোগে সাদমান সাকিব আবিরকে গ্রেফতার করে ডিবি পুলিশ। পরে তাকে সদর থানা পুলিশের কাছে হস্তান্তর করে।

 

কুড়িগ্রাম সদর থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা ( ওসি ) বলেন, গ্রেফতার দুইজনের বিরুদ্ধে আইনি ব্যবস্থা নিয়ে রবিবার আদালতে সোপর্দ করা হবে।

 

 

বিজ্ঞাপন

বিজ্ঞাপন