সোমবার; ২৩ মার্চ, ২০২৬ খ্রি. Dashboard

বিজ্ঞাপন

বিজ্ঞাপন দিন
সর্বশেষ :
কুড়িগ্রামের ফুলবাড়ীতে ঈদ পুনর্মিলনী উপলক্ষে সাবেক খেলোয়াড়দের নিয়ে বীর মুক্তিযোদ্ধা টুর্নামেন্টের ফাইনাল খেলা অনুষ্ঠিত সুনামগঞ্জ সীমান্তে নারীসহ আটক-৩ নরসিংদীর মনোহরদী থানায় ইফতার ও দোয়া মাহফিল অনুষ্ঠিত রাজশাহীতে তেলের চাপে নাজুক অবস্থা! অতিরিক্ত চাহিদায় অস্থির হয়ে উঠেছে পাম্পগুলো পবিত্র ঈদুল ফিতর উপলক্ষে রফিকুল ইসলাম রফিকের শুভেচ্ছা বার্তা

ছাত্রকে যৌন নিপীড়নের মামলায় ঢাবি শিক্ষক কারাগারে

প্রকাশিত: শুক্রবার; ১৪ নভেম্বর, ২০২৫ খ্রি. - ০৯:৫২ পি.এম. | দেখেছেন: ১৯২ জন।

ছাত্রকে যৌন নিপীড়নের মামলায় ঢাবি শিক্ষক কারাগারে

 

যৌন হয়রানি ও মারধরের অভিযোগে ছাত্রের করা মামলায় ঢাকা বিশ্ববিদ্যালয়ের (ঢাবি) রসায়ন বিভাগের অধ্যাপক ড. এরশাদ হালিমকে কারাগারে পাঠানো হয়েছে। 

শুক্রবার (১৪ নভেম্বর) ঢাকার মেট্রোপলিটন ম্যাজিস্ট্রেট মাহবুব আলম তাকে কারাগারে পাঠানোর এ আদেশ দেন।

 

এদিন তাকে আদালতে হাজির করে তাকে কারাগারে আটক রাখার আবেদন করেন মামলার তদন্তকারী কর্মকর্তা মিরপুর মডেল থানার এসআই মেহেদী হাসান মিলন। আসামিপক্ষের আইনজীবী শ্যামল কুমার রায় জামিন চেয়ে আবেদন। 

উভয়পক্ষের শুনানি শেষে আদালত আসামির জামিন আবেদন নামঞ্জুর করে কারাগারে পাঠানোর আদেশ দেন।

 

এর আগে বৃহস্পতিবার (১৩ নভেম্বর) রাত প্রায় ১১টার দিকে শেওড়াপাড়ায় এরশাদ হালিমের বাসায় অভিযান চালিয়ে তাকে হেফাজতে নেয় মিরপুর মডেল থানা পুলিশ। 

এরপর ঢাকা বিশ্ববিদ্যালয় (ঢাবি) রসায়ন বিভাগের শিক্ষার্থী এক ছাত্র বাদী হয়ে যৌন হয়রানি ও মারধরের অভিযোগে মিরপুর মডেল থানায় মামলা করেন।

 

গত কয়েক দিন ধরে রসায়ন বিভাগের বেশ কয়েকজন শিক্ষার্থী সামাজিক যোগাযোগমাধ্যমে ড. এরশাদ হালিমের যৌন হয়রানির বিষয়টি সামনে নিয়ে আসেন। বৃহস্পতিবার ঢাবির রসায়ন বিভাগের শিক্ষার্থীরা এরশাদ হালিমের অপকর্মের বিষয়টি সাংবাদিকদের কাছে তুলে ধরেন।

 

 

বিজ্ঞাপন

বিজ্ঞাপন