সোমবার; ২৩ মার্চ, ২০২৬ খ্রি. Dashboard

বিজ্ঞাপন

বিজ্ঞাপন দিন
সর্বশেষ :
কুড়িগ্রামের ফুলবাড়ীতে ঈদ পুনর্মিলনী উপলক্ষে সাবেক খেলোয়াড়দের নিয়ে বীর মুক্তিযোদ্ধা টুর্নামেন্টের ফাইনাল খেলা অনুষ্ঠিত সুনামগঞ্জ সীমান্তে নারীসহ আটক-৩ নরসিংদীর মনোহরদী থানায় ইফতার ও দোয়া মাহফিল অনুষ্ঠিত রাজশাহীতে তেলের চাপে নাজুক অবস্থা! অতিরিক্ত চাহিদায় অস্থির হয়ে উঠেছে পাম্পগুলো পবিত্র ঈদুল ফিতর উপলক্ষে রফিকুল ইসলাম রফিকের শুভেচ্ছা বার্তা

উষ্ণতা ছড়ালেন পরীমণি

প্রকাশিত: বৃহস্পতিবার; ১৩ জুন, ২০২৪ খ্রি. - ১১:১৮ পি.এম. | দেখেছেন: ৪১৩ জন।

উষ্ণতা ছড়ালেন পরীমণি

 

 

ক্যারিয়ার থেকে ব্যক্তিজীবন নিয়েই সবসময় চর্চায় থাকেন ঢাকাই সিনেমার আলোচিত চিত্রনায়িকা পরীমণি। নানা সমালোচনা-বিতর্ককে পাশ কাটিয়ে তিনি সংসার-জীবন সাজিয়েছেন নিজের মতো করেই। বর্তমানে দুই সন্তান নিয়ে ভালই আছেন এই  নায়িকা।
 

 

সংসার সামলানোর পাশাপাশি এখন আবারও আগের রূপ-ছন্দে ফেরার চেষ্টা করছেন পরী। মঙ্গলবার রাতে নিজের ফেসবুক অ্যাকাউন্টে একটি ছবি প্রকাশ করেন অভিনেত্রী। যেখানে জিমনেশিয়ামে ঘাম ঝরাতে দেখা যায় তাকে।

 

জিমের পোশাকে ছবিটি পোস্ট করে পরী লেখেন, ‘খুব শিগগিরই দেখা হচ্ছে পরী’। বোঝাই যাচ্ছে, মেদ ঝরাতে, নিজেকে ফিট করতে কঠোর পরিশ্রম করছেন তিনি।

 

এরপরই বুধবার সকালে শাড়িতে উষ্ণতা ছড়াতে দেখা যায় অভিনেত্রীকে। ধূসর রঙের একটি শাড়িতে কোনো একটি রাস্তার পাশে হেঁটেছেন পরীমণি। গানের ছন্দে, ফুল হাতে বিভিন্ন পোজ দিয়েও ছবি তুলেছেন তিনি।

 

পরীমণির এই ছবি-ভিডিও ভক্তরাও লুফে নিয়েছে। অনেকেই পুরোনো সেই পরীকে খুঁজে পেয়েছেন। নায়িকার ভিডিওতে বিভিন্ন ধরণের মন্তব্য করেছেন। যার বেশ কিছু মন্তব্যের জবাবও দিয়েছেন পরী।

 

পরীমণি সবশেষ ‘রঙিলা কিতাব’ নামে একটি ওয়েব কন্টেন্টের কাজ করছেন। কিঙ্কর আহ্সানের ‘রঙিলা কিতাব’ উপন্যাস অবলম্বনে নির্মিতব্য সাত পর্বের এ ওয়েব সিরিজের পরিচালনা করছেন অনম বিশ্বাস। এছাড়াও ওপার বাংলার সিনেমাতেও অভিনয় করেছেন এই অভিনেত্রী।

 

 

বিজ্ঞাপন

বিজ্ঞাপন