সোমবার; ২৩ মার্চ, ২০২৬ খ্রি. Dashboard

বিজ্ঞাপন

বিজ্ঞাপন দিন
সর্বশেষ :
কুড়িগ্রামের ফুলবাড়ীতে ঈদ পুনর্মিলনী উপলক্ষে সাবেক খেলোয়াড়দের নিয়ে বীর মুক্তিযোদ্ধা টুর্নামেন্টের ফাইনাল খেলা অনুষ্ঠিত সুনামগঞ্জ সীমান্তে নারীসহ আটক-৩ নরসিংদীর মনোহরদী থানায় ইফতার ও দোয়া মাহফিল অনুষ্ঠিত রাজশাহীতে তেলের চাপে নাজুক অবস্থা! অতিরিক্ত চাহিদায় অস্থির হয়ে উঠেছে পাম্পগুলো পবিত্র ঈদুল ফিতর উপলক্ষে রফিকুল ইসলাম রফিকের শুভেচ্ছা বার্তা

রিলিজ পেল পারভিন লিসা'র দ্বিতীয় মৌলিক গান ‘প্রেম সাধনায়‘

প্রকাশিত: মঙ্গলবার; ১২ মার্চ, ২০২৪ খ্রি. - ১২:০১ এ.এম. | দেখেছেন: ৪১২ জন।

রিলিজ পেল পারভিন লিসা'র দ্বিতীয় মৌলিক গান ‘প্রেম সাধনায়‘

রিলিজ হয়ে গেলো পারভীন লিসার দ্বিতীয় মৌলিক গান”প্রেম সাধনায়”। 

গানটির কথা ও সুর করেছেন এ প্রজন্মের তরুণ গীতিকার ও সুরকার পলাশ লোহ  এবং গানটির মিউজিক করেছেন বেলাল হোসাইন চঞ্চল। 

এটি মুলত একটি প্রেমের গান। বন্ধুর আসায় বসে আছে তার ভালোবাসার মানুষ। বন্ধু তার ভালোবাসার মানুষের কাছে ধরা দিবে সেই আশায় মনের সকল না বলা কথা বিভিন্ন উপমায় গানের মধ্যে উঠে এসেছে।

পারভিনের গানে বাশি বাজিয়েছেন বাঁশির জাদুকর শহীদ। সব ঠিক থাকলে আগামীকাল পারভীন লিসার অফিসিয়াল ইউটিউব চ্যানেলে গানটির মিউজিক ভিডিও রিলিজ হবে। 

পারভীন জানান, ঢাকার বাইরে দুইটি লোকেশনে সম্প্রতি গানটির শুটিং শেষ হয়েছে। এই গানটিতে তার বিপরীতে মডেল হিসেবে দেখা যাবে নতুন মুখ ঈশান হাসান কে। 

প্রেম আর বিরহ দুইয়ে মিলে তৈরি গানটি  ভক্তদের মনে জায়গা করে নেবে এমনটাই আশা করেন পারভীন। উল্লেখ্য আসছে ঈদুল ফিতরে পারভীনের আরো একটি গানের মিউজিক ভিডিও রিলিজ হওয়ার কথা রয়েছে। 

সামনে গান নিয়ে আরও বেশ কিছু পরিকল্পনার কথা জানান এই শিল্পী।

 

 

বিজ্ঞাপন

বিজ্ঞাপন