বুধবার; ৪ ফেব্রুয়ারী, ২০২৬ খ্রি. Dashboard

বিজ্ঞাপন

বিজ্ঞাপন দিন
সর্বশেষ :
কাউকে নতুন করে স্বৈরাচার হতে দেওয়া হবে না: সারজিস আলম চাঁপাইনবাবগঞ্জে শ্রমিকদের দক্ষতা ও শব্দ দূষণ বিষয়ক সচেতনতামূলক প্রশিক্ষণ চাঁপাইনবাবগঞ্জ সরকারি মহিলা কলেজে বার্ষিক ক্রীড়া, সাহিত্য ও সাংস্কৃতিক প্রতিযোগিতার পুরস্কার বিতরণ নবাবগঞ্জ সরকারি কলেজ মাঠে ৫ ফেব্রুয়ারি জামায়াত আমীর ডা. শফিকুল রহমানের নির্বাচনী জনসভা ৯ম পে-স্কেল বাস্তবায়নের দাবিতে কুড়িগ্রামে মানববন্ধন, বিক্ষোভ সমাবেশ ও কর্মবিরতি পালন

রংপুর সাহিত্য-সংস্কৃতি পরিষদের ১১৬২-তম সাহিত্য বৈঠক অনুষ্ঠিত

প্রকাশিত: শনিবার; ২৫ মে, ২০২৪ খ্রি. - ০৫:০২ পি.এম. | দেখেছেন: ৩৪৬ জন।

রংপুর সাহিত্য-সংস্কৃতি পরিষদের ১১৬২-তম সাহিত্য বৈঠক অনুষ্ঠিত

 

রংপুর সাহিত্য-সংস্কৃতি পরিষদের ১১৬২-তম সাহিত্য বৈঠক ২৪শে মে ২০২৪ শুক্রবার সন্ধ্যায় টাউন হল চত্বরস্থ কার্যালয়ে অনুষ্ঠিত হয়। 

বৈঠকে সভাপতিত্ব করেন ও পঠিত লেখাগুলো নিয়ে গঠনমূলক আলোচনা করেন পরিষদের সহ-সভাপতি সুনীল সরকার। স্বরচিত কবিতা পাঠ করেন বীর মুক্তিযোদ্ধা অধ্যাপক আব্দুস সোবহান, কবি এ এস এম হাবিবুর রহমান, খন্দকার মাহফুজার রহমান, সুফি জাহিদ হোসেন, সন্তোষ কুমার সরকার ও সরকার বাবলু।

 

কবিতা আবৃত্তিতে অংশ নেন বাচিক শিল্পী মেহেদী মাসুদ। উপস্থিত কৃতি শিক্ষার্থীদের উদ্দেশ্যে আত্মউন্নয়ন মূলক বক্তব্য রাখেন লেখক সাংস্কৃতিক ব্যক্তিত্ব ডা. মফিজুল ইসলাম মান্টু, পরিষদ উপদেষ্টা, লেখক এড. মাসুম হাসান ও বিশিষ্ট সাহিত্যিক শিক্ষাবিদ প্রফেসর মোহাম্মদ শাহ আলম।

সমসাময়িক বিষয় নিয়ে কথা বলেন পরিষদ উপদেষ্টা বীর মুক্তিযোদ্ধা সুশান্ত চন্দ্র খাঁ, পরিষদের সাবেক সভাপতি স্বাত্ত্বিক শাহ আল মারুফ। সঙ্গীত পরিবেশন করেন পরিষদ উপদেষ্টা ডা. সমর্পিতা ঘোষ।

শুভেচ্ছা বক্তব্য দেন পরিষদ সভাপতি হাসনা হেনা বেগম রোজী ।

 

পরিষদের সহ-সভাপতি সুনীল সরকারের কন্যা সেঁজুতি সরকার, সঙ্গীত সম্পাদক পুষ্পজিৎ রায়ের পুত্র ধ্রুব রায় এবং দপ্তর সম্পাদক আফজাল হোসেনের পুত্র আবিদ আজমাইন এবছরের এসএসসি পরীক্ষায় জিপিএ ফাইভ পেয়ে উত্তীর্ণ হওয়ায় বৈঠকে ফুলেল শুভেচ্ছা জানানো হয়।

অন্যান্যের মধ্যে আরো উপস্থিত ছিলেন কবি আফরোজা বেগম, ময়না মনি, আফজাল হোসেন, পুষ্পজিৎ রায়,আব্দুল কুদ্দুস ও সৌহার্দ্য সরকার।

 

সঞ্চালনায় ছিলেন পরিষদের সাধারণ সম্পাদক মামুন উর রশিদ। 

 

 

খবর বিজ্ঞপ্তির।

বিজ্ঞাপন

বিজ্ঞাপন