সোমবার; ২৩ মার্চ, ২০২৬ খ্রি. Dashboard

বিজ্ঞাপন

বিজ্ঞাপন দিন
সর্বশেষ :
কুড়িগ্রামের ফুলবাড়ীতে ঈদ পুনর্মিলনী উপলক্ষে সাবেক খেলোয়াড়দের নিয়ে বীর মুক্তিযোদ্ধা টুর্নামেন্টের ফাইনাল খেলা অনুষ্ঠিত সুনামগঞ্জ সীমান্তে নারীসহ আটক-৩ নরসিংদীর মনোহরদী থানায় ইফতার ও দোয়া মাহফিল অনুষ্ঠিত রাজশাহীতে তেলের চাপে নাজুক অবস্থা! অতিরিক্ত চাহিদায় অস্থির হয়ে উঠেছে পাম্পগুলো পবিত্র ঈদুল ফিতর উপলক্ষে রফিকুল ইসলাম রফিকের শুভেচ্ছা বার্তা

রংপুর সাহিত্য-সংস্কৃতি পরিষদের ১২২০ তম সাহিত্য বৈঠক অনুষ্ঠিত

প্রকাশিত: শনিবার; ১২ জুলাই, ২০২৫ খ্রি. - ০২:৩৬ পি.এম. | দেখেছেন: ৩১৪ জন।

রংপুর সাহিত্য-সংস্কৃতি পরিষদের ১২২০ তম সাহিত্য বৈঠক অনুষ্ঠিত

 

 

রংপুর সাহিত্য-সংস্কৃতি পরিষদের ১২২০ তম সাহিত্য বৈঠক ১১ই জুলাই ২০২৫ শুক্রবার সন্ধ্যায় টাউন হল চত্বরস্থ কার্যালয়ে অনুষ্ঠিত হয়। 

বৈঠকে সভাপতিত্ব করেন পরিষদের সাবেক সভাপতি স্বাত্ত্বিক শাহ আল মারুফ। লেখকের আত্মকথনে অংশ নেন, লেখক, সাংস্কৃতিক ব্যক্তিত্ব ডা. মফিজুল ইসলাম মান্টু। 

লেখকের আত্মকথনের উপর সম্পূরক আলোচনা করেন ও কবিতা পাঠ করেন, পরিষদ উপদেষ্টা লেখক এ্যাডভোকেট মাসুম হাসান, কার্যনির্বাহী সদস্য শ ম আমজাদ হোসেন সরকার, রংপুর ক্যাডেট কলেজের শিক্ষক ড.আব্দুল মতিন, কবি আজিজুল হক মোল্লা। 

স্বরচিত কবিতা পাঠ করেন পরিষদ উপদেষ্টা কবি ডা. ওয়াদুদ মোস্তফা,আফজাল হোসেন। কবিতা আবৃত্তিতে অংশ নেন,নীরেশ চন্দ্র মুখার্জী, আব্দুল কুদ্দুস, মেহেদী মাসুদ । সঙ্গীত পরিবেশন করেন বিশিষ্ট সঙ্গীত শিল্পী সুফি জাহিদ হোসেন ও মল্লিকা শর্মা। শুভেচ্ছা কথা বলেন, তাজুল ইসলাম ও তৌহিদ হোসেন। পঠিত লেখাগুলো নিয়ে গঠনমূলক আলোচনা করেন সাহিত্য সম্পাদক আফজাল হোসেন। 

অন্যান্যের মধ্যে উপস্থিত ছিলেন,বিনয় কুমার বণিক,হাই হাফিজ,জি এস বাপ্পন। সভাপতি তাঁর সমাপনী বক্তব্যে ডা. মফিজুল ইসলাম মান্টুর অনেক সৃজনশীল কর্মের বর্ণনা দেন। বৈঠকটির সঞ্চালনার দায়িত্বে ছিলেন পরিষদের সাধারণ সম্পাদক মামুন উর রশিদ।

 

 খবর বিজ্ঞপ্তির।


 

 

 

 

বিজ্ঞাপন

বিজ্ঞাপন